মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়া নিয়ে আবারও উষ্মা প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। আইনসভাকে অবজ্ঞা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘লেজিসলেচারকে পাওয়ারড করেন, ইগনোর না (আইনসভাকে ক্ষমতাশালী করুন, অবজ্ঞা না)।’ আজ সোমবার জাতীয় সংসদে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল উত্থাপনের আগে ডেপুটি স্পিকার এই মন্তব্য করেন। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, কোনো সরকারি বিল উত্থাপনের সাত দিন আগে নোটিশ দিতে হয়।
অবশ্য এ ক্ষেত্রে স্পিকার বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এর কম সময়ের নোটিশেও বিল উত্থাপনের অনুমতি দিতে পারেন।বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন হয়েছিল গত ২৩ জুলাই। এ–সংক্রান্ত বিল সংসদে আনা হয়েছে ৯ নভেম্বর, সোমবার; কিন্তু এই বিল আনার ক্ষেত্রে সাত দিনের নোটিশ দেওয়া হয়নি। সংসদ সচিবালয় সূত্র জানায়, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিলটি সংসদে আসে ৪ নভেম্বর।
বিলটি উত্থাপনের অনুমতি দেওয়ার ক্ষেত্রে স্পিকারের বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে হয়েছে।আজ সোমবার গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল সংসদে উত্থাপনের আগে ডেপুটি স্পিকার কায়সার কামাল মন্ত্রীর উদ্দেশে বলেন, এটি গত ২৩ জুলাই মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছিল, প্রায় চার মাস আগে।ডেপুটি স্পিকার বলেন, ‘এই চার মাসে আপনার এক্সিকিউটিভের পক্ষ থেকে এই বিলটা কেন এত দিন পরে এল যে আমাকে আমার প্রিরোগেটিভ ইউজ (বিশেষ ক্ষমত...
সূত্র: প্রথম আলো