ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে প্রভাতি শাখায় তৃতীয় ও ষষ্ঠ শ্রেণিতে আবাসিক ও ও নবম শ্রেণিতে অনাবাসিক/অনাবাসিক এবং দিবা শাখায় অনাবাসিক হিসেবে ছাত্র ভর্তি করা হবে। অনলাইনে আবেদন করা যাবে ১০ নভেম্বর সকাল ৯টা থেকে ১০ ডিসেম্বর ২০২৬ রাত ১২টা পর্যন্ত। প্রভাতি শাখায় আবাসিক ১. তৃতীয় শ্রেণি: বাংলা মাধ্যম–১২০টি, বয়স (জন্মনিবন্ধন সনদ অনুযায়ী)–১ জানুয়ারি ২০২৭ তারিখে বয়স ৭ হতে ৯ বছর ।
২. তৃতীয় শ্রেণি: ইংরেজি ভার্সন-৫৫টি, বয়স (জন্মনিবন্ধন সনদ অনুযায়ী)–১ জানুয়ারি ২০২৭ তারিখে বয়স ৭ হতে ৯ বছর ।
লিখিত পরীক্ষার তারিখ ও সময়: ১৮ ডিসেম্বর ২০২৬ শুক্রবার, লিখিত পরীক্ষা শুরু হবে: সকাল ১০টায়, পরীক্ষার সময়: এক ঘণ্টা।প্রভাতি শাখায় বাধ্যতামূলক আবাসিক১. ষষ্ঠ শ্রেণি: বাংলা মাধ্যম-৫৫টি, বয়স (জন্মনিবন্ধন সনদ অনুযায়ী)–১ জানুয়ারি ২০২৭ তারিখে বয়স ১০ হতে ১২ বছর।লিখিত পরীক্ষার তারিখ ও সময়: ১৮ ডিসেম্বর ২০২৬ শুক্রবার, লিখিত পরীক্ষা শুরু হবে: বেলা ২টায়, পরীক্ষার সময়: দুই ঘণ্টা।প্রভাতি শাখায় আবাসিক/ অনাবাসিক১. নবম শ্রেণি: বিজ্ঞান (বাংলা মাধ্যম) ৬৫টি, বিজ্ঞান (ইংরেজি মাধ্যম) ১০টি, মানবিক (বাংলা মাধ্যম) ৫০টি আসন।লিখিত পরীক্ষার তারিখ ও সময়: ১৮ ডিসেম্বর ২০২৬ শুক্রবার, লিখিত পরীক্ষা শুরু হবে: বেলা ২টায়, পরীক্ষার সময়: দুই ঘণ্টা।দিবা শাখায় অনাবাসিক১. তৃতীয় শ্রেণি: বাংলা মাধ্যম– ১১০টি, বয়স (জন্মনিবন্ধন সনদ অনুযায়ী)– ১...
সূত্র: প্রথম আলো