আমাদের সমাজে সন্তানের নাম রাখার ক্ষেত্রে পবিত্র কোরআন থেকে শব্দ খোঁজার প্রবণতা রয়েছে। একটি সাধারণ ধারণাও প্রচলিত আছে যে—ইসলামি নাম হতে হলে তা অবশ্যই আরবি ভাষার হতে হবে।কিন্তু ইসলাম এ বিষয়ে কী বলে? সন্তানের নামকরণের সঠিক নীতিমালা আলোচনা করা হলো।সুন্দর ও অর্থবহ নাম রাখা ইসলাম সন্তানের সুন্দর ও অর্থবহ নাম রাখার প্রতি সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছে।
মহানবী (সা.) বলেছেন, ‘কেয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নিজেদের নামে এবং তোমাদের পিতাদের নামে ডাকা হবে; সুতরাং তোমরা তোমাদের নামগুলো সুন্দর করে রাখো।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৯৪৮)একটি সুন্দর নাম মূলত সন্তানের জন্য মা-বাবার পক্ষ থেকে একটি আজীবন দোয়া।তিনি ঘোষণা করেছেন, ‘আল্লাহর কাছে তোমাদের নামগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় হলো আবদুল্লাহ (আল্লাহর বান্দা) ও আবদুর রহমান (দয়াময়ের বান্দা)।’ (সহিহ মুসলিম, হাদিস: ২১৩২)ফকিহদের মতে, আল্লাহর যেকোনো গুণবাচক নামের শুরুতে ‘আবদ’ (বান্দা বা দাস) যোগ করে নাম রাখা (যেমন—আবদুল খালেক, আবদুল আজিজ, আবদুর রহিম) উত্তম।আরবি ছাড়াও বাংলা, ফারসি, উর্দু, ইংরেজি বা যেকোনো ভাষার নাম রাখা সম্পূর্ণ বৈধ।
যদি সেই নামের অর্থটি সুন্দর, রুচিশীল এবং ইসলামি আকিদা বা বিশ্বাসের পরিপন্থী না হয়, তবে তা শতভাগ জায়েজ।
সূত্র: প্রথম আলো