দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতারণার মাধ্যমে ৫৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে উজ্জ্বল মিয়া (৪১) নামের যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত দুইটার দিকে ঘোড়াঘাট পৌর শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ মঙ্গলবার উজ্জ্বল মিয়াকে দিনাজপুর আদালতে পাঠানো হবে।গ্রেপ্তার উজ্জ্বল মিয়া ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর ছয়ঘট্টি গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। তিনি যুবদলের ঘোড়াঘাট উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক।
গতকাল রাতে তাঁর বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ৫৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন উপজেলার কাশিয়াতলা শিধলগ্রামের বাসিন্দা রিফাত কবীর।মামলার এজাহার ও বাদী রিফাত কবীর সূত্রে জানা যায়, গত ফেব্রুয়ারি মাসে রিফাত কবীর উপজেলার সাগরপুর মৌজায় তাঁর ৫৭ শতাংশ জমি উজ্জ্বল মিয়ার কাছে ২২ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করেন।
সূত্র: প্রথম আলো