রাজধানীর ধানমন্ডির ১০/এ সড়কের একটি ভবনে আগুন। ৩ নভেম্বর ২০২৬রাজধানীর ধানমন্ডিতে একটি আবাসিক ভবনে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে ধানমন্ডি ১০/এ সড়কের একটি ভবনে আগুন লাগে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার হোসেন।আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, বেলা সাড়ে তিনটার দিকে ধানমন্ডির ১৪তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পান তাঁরা। খবর পেয়ে বেলা ৩টা ৪২ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
পরে বিকেল ৪টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।আনোয়ার হোসেন আরও বলেন, আগুনের খবর পেয়ে সহায়তার জন্য পলাশী ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট পাঠানো হয়।
সূত্র: প্রথম আলো