পরিসংখ্যান ও জনমত জরিপের পূর্বাভাস বলছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা খেতে যাচ্ছে রিপাবলিকান পার্টি। হ্যারি ট্রুম্যানের পর আর কোনো মার্কিন প্রেসিডেন্টের মধ্যবর্তী নির্বাচনে যাওয়ার আগে ডোনাল্ড ট্রাম্পের মতো এত কম জনপ্রিয়তার রেটিং ছিল না। আর এই রেটিং এখনো ক্রমেই কমছে।পূর্বাভাস অনুযায়ী, ডেমোক্র্যাটরা ১১ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয়ী হতে যাচ্ছে, যা গত প্রায় ২০ বছরের মধ্যে যেকোনো দলের জন্য সবচেয়ে বড় উত্থান।
এটি খুবই সম্ভব যে ডেমোক্র্যাটরা সিনেটের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি কংগ্রেসে একটি বড় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করবে।এই সংখ্যাগরিষ্ঠতা বাস্তবে বড় ধরনের পার্থক্য গড়ে তুলবে। ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদে যেসব নীতি বাস্তবায়ন করেছেন—যেমন অভিবাসন তদারকি জোরদার, বাণিজ্য বিরোধ, সরকারি কর্মী বাহিনী ছাঁটাই, ইরান যুদ্ধ এবং তাঁর নিজের পরিবারের দুর্নীতি—সেগুলোর ওপর অবশেষে হয়তো সংসদীয় নজরদারি প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
দৃশ্যত পরিবর্তনের হাওয়া বইছে, এবং সবার মনে এখন একটাই প্রশ্ন: সত্যিই কি ট্রাম্প যুগের অবসান ঘটছে?মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলেও কি ট্রাম্পের তাণ্ডব থামবে ট্রাম্প কি মধ্যবর্তী নির্বাচনের ফল মানবেননিউইয়র্ক টাইমস-এর ডেভিড ওয়ালেস-ওয়েলস লিখেছেন, ‘কেউ আগাম কথা বলে কোনো নজর লাগাতে চাইছে না, তবে আমাদের কাছে থাকা সব আলামত ইঙ্গিত দিচ্ছে যে ঐতিহাসিক হোক বা না হোক, এই মধ্যবর্তী নির্বাচনগ...
সূত্র: প্রথম আলো