চলতি ২০২৬–২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে সরকারি ব্যয়ে আরও কড়াকড়ি আরোপ করেছে সরকার। নতুন গাড়ি কেনা, সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ এবং নতুন ভবন নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে উন্নয়ন প্রকল্পের সংখ্যা কমিয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পে বরাদ্দ বাড়ানোর কথা বলা হয়েছে। সংশোধিত বাজেট প্রণয়নের জন্য গতকাল সোমবার জারি করা এক পরিপত্রে এসব নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, সংশোধিত বাজেটের মোট ব্যয় মূল বাজেটে নির্ধারিত সীমার মধ্যেই রাখতে হবে। কোনো মন্ত্রণালয় বা বিভাগ অতিরিক্ত বরাদ্দ দাবি করতে পারবে না। বরং মূল বাজেটের মধ্যে সরকারের অগ্রাধিকার, নীতি ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রয়োজনীয় খাতে বরাদ্দ পুনর্বিন্যাস করতে হবে। এই নির্দেশনা সব মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।
এতে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের প্রস্তাব জমা দিতে বলা হয়েছে আগামী ২৬ নভেম্বরের মধ্যে।গাড়ি কেনায় কঠোর শর্তঅর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, চলতি অর্থবছরে সব ধরনের যানবাহন কেনার জন্য বরাদ্দ করা অর্থ ব্যয় বন্ধ থাকবে।
সূত্র: প্রথম আলো