আমাদের বাড়িওয়ালার নাম মাতবর খাঁ। তাতে আমার কোনো সমস্যা নেই। তাঁর মাথায় চুল নেই। তাতেও আমার কোনো সমস্যা হওয়ার কথা নয়। তিনি কেন এ বাড়ির মালিক, সেটাও আমার সমস্যা নয়।আমার সমস্যা একটাই, মাতবর খাঁ লোকটি সম্ভবত আমাকে সহ্য করতে পারেন না। তিনি থাকেন তিনতলায়। আমি দোতলার বাসিন্দা। নতুন এসেছি এ বাড়িতে। তিনতলায় দুটো ইউনিটই মাতবর খাঁর। এক ইউনিটে তাঁর বড় ছেলে থাকেন, আরেক ইউনিটে তিনি ও তাঁর স্ত্রী থাকেন।
আমার বাসা মাতবর খাঁর ছেলের বাসার ঠিক নিচে।আমি সারা দিন বাইরেই থাকি। বাসায় ফিরি রাতে। নিয়ম অনুযায়ী বাড়ির গেট বন্ধ হয় রাত এগারোটায়। আমি সাধারণত দশটার দিকেই ফিরে আসি। কিন্তু এসে আর ঢুকতে পারি না। গেট বন্ধ। খটকা লাগার কিছু নেই। এ বাড়িতে সবই স্বাভাবিক। আমি ছাড়া। বাড়ির দারোয়ান কানে কম শোনে। তবু দুই–একবার আলতো করেই গেটে টোকা দিই। ভদ্রতায় দুয়ার খোলে যদি! দুয়ার খোলে না। গেট ধরে জোরে জোরে ঝাঁকুনি দিই।
এবার অপর পক্ষ থেকে সাড়া মেলে।
সূত্র: প্রথম আলো