নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ১’ ছবিতে রামের চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন রণবীর কাপুর। অন্যদিকে লঙ্কাপতি রাবণের চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন দক্ষিণি অভিনেতা যশ। ছবিতে তাঁর রূপসজ্জা এবং পোশাক নিয়ে শুরু থেকেই আলোচনা চলছে।
এবার রাবণের পোশাক ও অলংকার তৈরির পেছনের নানা অভিজ্ঞতার কথা জানিয়েছেন ছবির পোশাক পরিকল্পক এবং ডিজাইনার সানিয়া।এক সাক্ষাৎকারে সানিয়া জানিয়েছেন, রাবণের চরিত্রে অভিনয়ের জন্য যশকে সর্বোচ্চ ৩৩ কেজি ওজনের পোশাক পরতে হয়েছে। এই ওজনের মধ্যে পোশাকের পাশাপাশি অলংকার এবং নকশার অন্যান্য উপকরণও ছিল।
শুধু রাবণের মুকুটের ওজনই ছিল ২ কেজি।সাত বছরের অপেক্ষা, ৪ হাজার কোটির বাজি নিয়ে ‘রামায়ণ’রাবণের চরিত্রে অভিনয়ের জন্য যশকে সর্বোচ্চ ৩৩ কেজি ওজনের পোশাক পরতে হয়েছেহাসিখুশি যশএই একই সাক্ষাৎকারে সানিয়া জানিয়েছেন, যশের রাবণ-রূপ তৈরি করতে গিয়ে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল তাঁদের।
সূত্র: প্রথম আলো