দক্ষিণ কোরীয় জনপ্রিয় অভিনেতা লি জং–সুককে এখন দেখা যাচ্ছে ডিজনি প্লাসের সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’–এ রাজপুত্র হেইনরি চরিত্রে। পর্দায় তিনি রাজপরিবারের সদস্য, বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত এক রাজপুত্র। তবে বাস্তব জীবনেও সম্পদের দিক থেকে কম যান না এই অভিনেতা। দক্ষিণ কোরিয়ার আবাসন খাতে তাঁর বিনিয়োগের বর্তমান আনুমানিক মূল্য ৬৩ বিলিয়ন ওন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৩০ কোটি টাকা।
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম এক্সপোর্টসনিউজের এক প্রতিবেদনে লি জং–সুকের বিপুল আবাসন সম্পদের তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, এক দশকের বেশি আগে তুলনামূলক কম দামে কেনা একটি বিলাসবহুল বাড়ির দাম এখন প্রায় পাঁচ গুণ বেড়েছে। রিয়েল এস্টেট খাতে তাঁর বিচক্ষণ বিনিয়োগই সম্পদের এই বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।‘দ্য রিম্যারিড এমপ্রেস’–এ লি জং–সুক।
ডিজনি প্লাসসম্প্রতি ইউটিউব চ্যানেল ‘ওয়ান্ডার প্ল্যানেট’–এর প্রকাশিত একটি ভিডিওতে অভিনেতার সম্পত্তির হিসাব তুলে ধরা হয়।
সূত্র: প্রথম আলো