দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। গত শুক্রবারের পর আজ বুধবার কমানো হলো সোনার দাম। এবার ভরিতে কমল সর্বোচ্চ ২ হাজার ৭৪১ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত আছে।বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকাল ১০টায় সোনার নতুন দাম ঘোষণা করেছে। এর আগে গত শুক্রবার ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল। অর্থাৎ দুই দফায় সোনার দাম কমেছে মোট ৫ হাজার ৪৮২ টাকা। এর আগে তিন দফায় সোনার দাম বাড়ানো হয়েছিল।
ওই তিন দফায় ভালো মানের এক ভরি সোনার গয়নার দাম বেড়েছিল ১২ হাজার ৭২ টাকা।নতুন দর অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। প্রতি ভরি ২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১৪ হাজার ৯২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।সোনার গয়নার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গয়নার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা।
সূত্র: প্রথম আলো