বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আইইউবির সমাবর্তনে রাষ্ট্রপতি এ কথা বলেন।অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
যাঁদের শ্রম ও অবদানে দেশের অর্থনীতি সচল থাকে, তাঁদের গুরুত্ব দিতে হবে।গতকাল মঙ্গলবার সকালে ঢাকার পূর্বাচলে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে দেওয়া বক্তব্যে এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, সমাবর্তন শুধু সনদ অর্জনের আনুষ্ঠানিকতা নয়; এটি দীর্ঘদিনের অধ্যবসায়, পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতি।রাষ্ট্রপতি বলেন, সমাবর্তন হলো নতুন দায়িত্ব গ্রহণের এবং অর্জিত জ্ঞানকে ব্যক্তি, সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগানোর অঙ্গীকার।
সূত্র: প্রথম আলো