বাংলাদেশের অন্যতম প্রান্তিক ও বৈচিত্র্যময় ক্ষুদ্র জাতিগোষ্ঠী মাহাতো নিয়ে দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছি। দেশের উত্তর ও পূর্বাঞ্চলে বসবাসরত মাহাতো জনগোষ্ঠীর ঘনবসতি ও জীবনযাত্রা সম্পর্কে জানা থাকলেও খুলনায় বসবাসরত মাহাতোদের তথ্য অনেকের কাছেই অজানা।
সেই অজানাকে জানার জন্য তরুণ নামে এক মাহাতোর আমন্ত্রণে গত ২৯ অক্টোবর ২০২৬ সরেজমিনে পরিদর্শনে গিয়েছিলাম খুলনার কয়রা উপজেলার সুন্দরবনঘেঁষা উত্তর বেদকাশি ইউনিয়নের হরিহরপুর গ্রামে। ভৌগোলিকভাবে বৈচিত্র্যময় ও সংবেদনশীল গ্রামটির দুই ধারে প্রবহমান দুই নদী কপোতাক্ষ ও শাকবাড়িয়া এবং নদী দুটির দুই পারে রয়েছে সুরক্ষা বাঁধ। দুই বাঁধের ঠিক মধ্যবর্তী নিচু সমভূমিতে গড়ে উঠেছে হরিহরপুর গ্রাম।
সুন্দরবনের প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করে শত বছর ধরে এ গ্রামের মাহাতোরা তাদের স্বতন্ত্র ইতিহাস-ঐতিহ্য ও জীবনধারা টিকিয়ে রেখেছে।বিশ্ব আদিবাসী দিবস: সংকটে মাহাতোদের ভাষা ও সংস্কৃতিছোট্ট আয়তনের এ গ্রামে মাত্র ১৪১টি পরিবারের বাস।
সূত্র: প্রথম আলো