অনেক দিনের শখ, বিদেশে যাব। নেপালে গিয়ে আকাশ থেকে লাফ দিয়ে ভিডিও করে ফেসবুক কাঁপায় দেব।কিন্তু পাসপোর্টের খোঁজখবর নিয়ে জানতে পারলাম, দালাল ছাড়া এটা নাকি সম্ভবই নয়! দালালের সঙ্গে কথা বলে জানতে পারলাম, তাকে তিন হাজার টাকা দিতে হবে এক্সটা।ভাবলাম, আমি সচেতন নাগরিক। নিজে নিজেই করব। অফিস থেকে রোববার ছুটি নিয়ে নিলাম।পাসপোর্ট অফিসে গিয়ে দেখি, বিশাল লাইন। রোববার হওয়ায় চাপ বেশি।
আমার মনে হইলো, এরা মনে হয় গতকাল রাতে এসে এখানে লাইন ধরেছে!আমিও লাইনে দাঁড়ালাম। লাইনে দাঁড়িয়ে আগের আর পরেরজনের সাথে বন্ধুত্ব হয়ে গেল। বলল, ‘দেখি আপনার ফর্মটা।’ দেখেই বলে দিল, ‘হবে না আপনারটা।’কেন জিজ্ঞাসা করাতে বলল, ‘দেইখেন, হবে না। আপনি নিজে করছেন, তাই।’‘আপনি কাকে দিয়ে করাইলেন?’‘ওই যে ছবি দেখতেছেন, ওনারে দিয়া।’পাসপোর্ট অফিসের দেয়ালে ঝুলছে চিহ্নিত দালালদের ছবি।
সেখান থেকে একজনকে দেখালেন তিনি!‘কিন্তু উনি তো চিহ্নিত দালাল।’‘এসবই চলে, ভাই।
সূত্র: প্রথম আলো