প্রতিষ্ঠার পর থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত প্রায় ১ লাখ ৬৭ হাজার তথ্য প্রাপ্তির আবেদন জমা পড়ে। এসব আবেদনের প্রায় ৯৫ শতাংশের বিপরীতে তথ্য পেয়েছেন আবেদনকারীরা।দুই বছরের অচলাবস্থা কাটিয়ে আবার সচল হওয়ার চেষ্টা করছে তথ্য কমিশন। প্রধান তথ্য কমিশনার ও অপর দুই তথ্য কমিশনার নিয়োগের পর জমে থাকা সাড়ে ৯০০ অভিযোগ নিষ্পত্তির জন্য শুনানি শুরু হচ্ছে এ মাসে।
তথ্য অধিকার আইন সম্পর্কে মানুষকে সচেতন করতে তথ্য মেলাসহ কিছু কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। নতুন কমিশন ১০০ দিনের অগ্রাধিকার নির্ধারণের কাজও করছে।অবশ্য কমিশনে জনবলসংকট রয়েছে। ফলে সীমিত জনবল নিয়ে এসব উদ্যোগ কতটা এগিয়ে নেওয়া সম্ভব হবে, তা নিয়ে সংশয় রয়েছে। এ ছাড়া আছে আরও কিছু চ্যালেঞ্জ। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর তৎকালীন কমিশনের পদত্যাগ ও সরিয়ে দেওয়ার পর অন্তর্বর্তী সরকারের সময়ে কমিশন গঠন করা হয়নি।
বিএনপি ক্ষমতায় আসার আট মাস পর গত ১৭ অক্টোবর নতুন কমিশন গঠন করা হয়।
সূত্র: প্রথম আলো