ইতালির এক সাধারণ পরিবার থেকে এসে তিনি যুক্ত হয়েছিলেন ভারতের ক্ষমতার শীর্ষ পরিবারটির সঙ্গে। একে একে তাঁর শাশুড়ি ইন্দিরা গান্ধী এবং স্বামী রাজীব গান্ধী—উভয়ই নৃশংস হত্যার শিকার হন।
বিরল এক সাক্ষাৎকারে প্রবীণ এই রাজনীতিবিদের মুখোমুখি দাঁড়িয়ে জানা গেল, তাঁর অনিচ্ছা সত্ত্বেও ক্ষমতায় আরোহণের কথা, নরেন্দ্র মোদির দমনমূলক শাসনব্যবস্থা প্রসঙ্গে তাঁর মতামত এবং তরুণ প্রজন্মের আন্দোলন কেন তাঁকে ভবিষ্যতের আশার আলো দেখাচ্ছে।আধুনিক ভারতের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্তগুলোর সাক্ষী হলেও সোনিয়া গান্ধী সংকোচ নিয়েই দাবি করতে ভালোবাসেন যে তাঁর জীবন একেবারেই সাধারণ।
‘ওহ, আমার মনে হয় না যে এটিকে কোনো অসামান্য বা অসাধারণ গল্প বলা যায়,’ অস্বস্তি নিয়ে কিছুটা নড়েচড়ে বলেন তিনি।গত ৭৯ বছরে তাঁর জীবনের মোড় যেভাবে ঘুরেছে, এর সঙ্গে সোনিয়ার এই বিনয়ী মূল্যায়নের মেলবন্ধন ঘটানো সত্যি কঠিন।
সূত্র: প্রথম আলো