লেস্টার সিটির হয়ে অধিনায়কের আর্মব্যান্ড পরেছেন। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলেও নেতৃত্ব দিয়েছেন। এবার বাংলাদেশের জার্সিতেও সেই দায়িত্ব নিতে যাচ্ছেন হামজা চৌধুরী। জাতীয় দলের হয়ে ১৩ ম্যাচ খেলার পর প্রথমবার অধিনায়ক হিসেবে মাঠে নামবেন এই মিডফিল্ডার।শ্রীলঙ্কার বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ বাংলাদেশকে নেতৃত্ব দেবেন হামজা। রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
দলীয় সূত্রে জানা গেছে, ম্যাচটির জন্য একাদশেও আসছে তিনটি পরিবর্তন।ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারেননি হামজা ও ফারহান আলী। দুজনই ফিরছেন শুরুর একাদশে। তাঁদের জায়গা করে দিতে একাদশের বাইরে থাকতে হচ্ছে জামাল ভূঁইয়া ও ফয়সাল আহমেদকে।আক্রমণভাগেও একটি পরিবর্তন আসছে। ভুটানের বিপক্ষে বদলি হিসেবে নেমে বাংলাদেশের জয়সূচক একমাত্র গোলটি করেছিলেন মোহাম্মদ ইব্রাহিম। এবার তাঁকে শুরু থেকেই খেলানোর পরিকল্পনা রয়েছে।
খেলবেন নম্বর নাইনে।
সূত্র: প্রথম আলো