ফুটবল মাঠে কখনো কখনো পরাজয়ের চেয়েও বড় হয়ে ওঠে পরাজয় মেনে নেওয়ার যন্ত্রণা। বিশেষ করে সেই মানুষটির জন্য, যাঁর অভ্যাস জয়ী হওয়া। যিনি একের পর এক রেকর্ড ভেঙেছেন, ট্রফি জিতেছেন। সেই মানুষটি লিওনেল মেসি। হেরে যাওয়ার মুহূর্তে তাঁর আচরণেও যে হতাশা, ক্ষোভ আর মরিয়া চেষ্টা ফুটে উঠতে পারে, সেটাই যেন দেখিয়েছেন মেসি।আর্জেন্টাইন হয়ে মেসিকে সমালোচনা করার সাহস কজনের আছে?
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি হোর্হে ভালদানো অবশ্য সেই সাহস দেখিয়েছেন। গত জুলাইয়ে ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের ম্যাচে মেসির একটি আচরণকে তিনি বলেছেন ‘হতাশার বহিঃপ্রকাশ’। শুধু তা-ই নয়, ভালদানোর চোখে সেটি ছিল নিজেদের দুর্বলতা মেনে নেওয়ারও একধরনের স্বীকারোক্তি।কী ঘটেছিল সেদিন? উত্তর আমেরিকার বিশ্বকাপে ৩৯তম জন্মদিন উদ্যাপন করেছেন মেসি। বয়স যেন তাঁর কাছে নিতান্তই একটা সংখ্যা। গ্রুপ পর্বেই করেছিলেন ৬ গোল।
এরপর শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে কেপ ভার্দে ও মিসরের বিপক্ষে কঠিন লড়াইয়ের জয়েও গোল পেয়েছেন।
সূত্র: প্রথম আলো