advertisement

নভেম্বরের প্রথম পাঁচ দিনে তিন দফায় সোনার দাম বাড়ল

নভেম্বরের প্রথম পাঁচ দিনে তিন দফায় সোনার দাম বাড়ল
ফটো কার্ড প্রিন্ট

টানা দুই দিন দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। ফলে নভেম্বরের প্রথম পাঁচ দিনে তিন দফায় বাড়ল সোনার দাম। আজ বৃহস্পতিবার ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮৩ টাকা দাম বাড়ানো হয়েছে।নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত আছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মূল্যবৃদ্ধির এ সিদ্ধান্ত নিয়েছে।গতকাল বুধবার ভরিতে সোনার দাম বাড়ানো হয়েছিল ৩ হাজার ৩২৪ টাকা।

এর আগে গত সোমবার ভরিতে দাম বাড়ানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। সব মিলিয়ে চলতি মাসে তিন দফায় সোনার দাম বেড়েছে ১২ হাজার ৭২ টাকা।নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা; ১৮ ক্যারেটের ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।বিশ্ববাজারেও বেড়েছে সোনার দাম বিশ্ববাজারেও সোনার দাম বেড়েছে।

স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম আবার ৪ হাজার ডলারের সীমা ছাড়িয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

খুলনা অঞ্চলের চুইঝালের শতকোটি টাকার বাণিজ্য খুলনা অঞ্চলের চুইঝালের শতকোটি টাকার বাণিজ্য খুলনার ইন্দ্রমোহন সুইটসের ১৩৬ বছরের ঐতিহ্যবাহী মিষ্টি, বিশেষত্ব কী খুলনার ইন্দ্রমোহন সুইটসের ১৩৬ বছরের ঐতিহ্যবাহী মিষ্টি, বিশেষত্ব কী বড় বাজার ঘিরেই চলছে খুলনার ব্যবসা বড় বাজার ঘিরেই চলছে খুলনার ব্যবসা চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, অর্থনীতিতে কী প্রভাব চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, অর্থনীতিতে কী প্রভাব পরপর দুই দিন বাড়ল সোনার দাম, আজ ভরিতে ১,৬৩৩ টাকা পরপর দুই দিন বাড়ল সোনার দাম, আজ ভরিতে ১,৬৩৩ টাকা
advertisement

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা
শুভেচ্ছার ফুল নিয়ে আসে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল ৪ নভেম্বর। এ উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আসেন বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, গণমাধ্যম, ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠান ও হকার সমিতির প্রতিনিধিরা। কারও হাতে ছিল ফুলের তোড়া, কারও হাতে কেক। ফুলেল শুভেচ্ছা, কেক কাটা আর মিষ্টিমুখে আনন্দমুখর হয়ে ওঠে দিনটি।

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে আসা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে এই ছবির গল্প।শুভেচ্ছার ফুল নিয়ে আসে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডপ্রথম আলোকে শুভেচ্ছা জানাতে ফুল ও মিষ্টি নিয়ে আসেন চ্যানেল আইয়ের প্রতিনিধিরা৩. মেঘনা গ্রুপের প্রতিনিধিরা ফুল দিয়ে শুভেচ্ছা জানানগ্রামীণফোনের পক্ষে ফুল নিয়ে আসেন হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী।

প্রথম আলোর পক্ষে ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক তা গ্রহণ করেন ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বিকাশশুভেচ্ছা জানাতে প্রথম আলো কার্যালয়ে আসেন এসিআই লিমিটেডের কর্মকর্তারাফুলের তোড়া নিয়ে শুভেচ্ছা জানাতে আসেন ‘মাত্রা’র কর্মকর্তারাফুল দিয়ে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানায় মাস্টারকার্ডফুল দিয়ে শুভেচ্ছা জানায় ইউনিলিভারওয়ালটনের প্রতিনিধিরা ফুল দিয়ে শুভেচ্ছা জানানফুলের তোড়া নিয়ে শুভেচ্ছা জানাতে আসেন ক্রাউন সিমেন্টের কর্মকর্তারাফুল দিয়ে শুভেচ্ছা জানায় এটিএন বাংলাআবুল খায়ের গ্রুপের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাফুল দিয়ে শুভে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আমেরিকায় ইসরায়েল লবি যেভাবে গ্রহণযোগ্যতা হারাল

আমেরিকায় ইসরায়েল লবি যেভাবে গ্রহণযোগ্যতা হারাল
সাবেক মার্কিন দূতাবাস প্রাঙ্গণে ১৯৭৯ সালের জিম্মি ঘটনার বর্ষপূর্তির সমাবেশে ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর কাটআউট হাতে বিক্ষোভকারীরা, ৪ নভেম্বর ২০২৬, তেহরান

‘যেকোনো লবি বা প্রভাবশালী গোষ্ঠী হলো রাতের ফোটা ফুলের মতো, অন্ধকারে বেড়ে ওঠে আর আলোর মুখ দেখলে ম্লান হয়ে যায়।’—কথাগুলো আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (আইপ্যাক) সাবেক পররাষ্ট্রনীতিবিষয়ক পরিচালক স্টিভ রোজেনের।স্টিভ রোজেন সহকর্মীকে লেখা এক মেমোতে এমন মন্তব্য করেছিলেন। পরবর্তীকালে ইসরায়েলের কাছে যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁসের মতো বড় ধরনের এক গুপ্তচরবৃত্তি কেলেঙ্কারিতে জড়িয়ে চাকরি হারান রোজেন।

প্রকাশ্য আলোচনা যে একটি লবিং সংস্থার জন্য কতটা ঝুঁকিপূর্ণ, সে বিষয়ে রোজেনের পর্যবেক্ষণ সঠিক ছিল। তবে ২০২১ সালের ডিসেম্বরে আইপ্যাক নিজেই দুটি পলিটিক্যাল অ্যাকশন কমিটি (প্যাক) গঠনের মাধ্যমে সরাসরি রাজনৈতিক প্রচারণায় যুক্ত হয়ে তাঁর সেই তত্ত্ব পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়।ফলাফল পাওয়া গেল মিশ্র।

সম্প্রতি আইপ্যাক ঘোষণা করেছে যে তারা প্যাকগুলোর একটি বন্ধ করে দিচ্ছে।আইপ্যাক এত দিন ধরে কেবল একটি অ্যাডভোকেসি বা পরামর্শক সংস্থা হিসেবে ইসরায়েলের স্বার্থ রক্ষায় কাজ করত; তারা সরাসরি কোনো রাজনৈতিক প্রচারণায় অর্থায়ন করত না, কিংবা কোনো প্রার্থীর পক্ষে প্রকাশ্য অবস্থান নিয়ে তহবিল জোগাত না।মার্কিন রাজনীতিতে ইসরায়েলবিরোধী শক্তির উত্থানআবারও ইরানের বিরুদ্ধে হামলার ছক, কী চায় ইসরায়েল অনেক দিক থেকেই এ কৌশল আইপ্যাকের জন্য বেশি কার্যকর ছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সার নিতে দীর্ঘ লাইন, ক্ষোভে উত্তেজনা; মোতায়েন পুলিশ

সার নিতে দীর্ঘ লাইন, ক্ষোভে উত্তেজনা; মোতায়েন পুলিশ

নাটোরের নলডাঙ্গায় সার নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরছেন কৃষকেরা। টোকেন নিয়ে অনিয়মের অভিযোগে উত্তেজনা দেখা দিলে মোতায়েন করা হয় পুলিশ। বিস্তারিত ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন