এইকে এথেন্স ২ : ৩ রিয়াল মাদ্রিদএকবার নয়, ম্যাচে দুবার এগিয়ে গিয়েছিল এইকে এথেন্স। রিয়ালের হয়ে একবার জুড বেলিংহাম, আরেকবার কিলিয়ান এমবাপ্পে ফেরান সমতা। সাত মৌসুম পর চ্যাম্পিয়নস লিগে ফেরা গ্রিক ক্লাবটির জন্য সমতার সমাপ্তিও হতে পারত সান্ত্বনা পাওয়ার মতো অর্জন। কিন্তু আচমকাই এক বুলেটগতির শট কেড়ে নিল সেই অর্জনের সম্ভাবনা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক গোল করলেন ফেদে ভালভের্দে।
আর এ গোলেই আরও একটি প্রত্যাবর্তনের গল্প লিখে লিগ পর্বের ম্যাচটিতে রিয়াল মাদ্রিদ জিতল ৩-২ গোলে। অথচ ম্যাচের শুরু থেকেই রিয়ালকে চ্যালেঞ্জ জানিয়ে খেলেছে এইকে। পাঁচ মিনিটেই মিজাত গাচিনোভিচের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। সাত মিনিট পর অবশ্য আর রক্ষা হয়নি। লুকা ইয়োভিচের পাস পেয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে এইকেকে এগিয়ে দেন আবুবাকারি কোইতা।
রিয়ালের রক্ষণভাগের খেলোয়াড় মার্ক কুকুরেয়াকে কাটিয়ে নেওয়া তাঁর শট ঠেকানোর সুযোগই দেননি কোর্তোয়াকে।প্রথমার্ধে বেশ কয়েকবার রিয়ালকে বিপদে ফেলেছে স্বাগতিকেরা।
সূত্র: প্রথম আলো

৯ গোলে কোমোর রেকর্ড, অন্য ম্যাচগুলোতেও যেসব রেকর্ড হলো
লিভারপুলকে হারিয়ে ১৮ বছর পর জয় ফেনেরবাচের
আজ টিভিতে যা দেখবেন (৫ নভেম্বর ২০২৬)
ফুটবল ইতিহাসের সেরা ১০ তারকা, যাদের ভোলা যায় না কখনো
সিলেট টেস্ট: আবারও উইকেট পেলেন তাসকিন, বাংলাদেশের দারুণ সকাল

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন