ফেনেরবাচে ৩ : ২ লিভারপুলসেই ২০০৮ সালের পর থেকে অপেক্ষা। বাছাইপর্ব খেলে মূল পর্বে ওঠার লড়াই, মূল পর্বে উঠতে পারলে আবার ম্যাচ জেতার লড়াই—এভাবেই গত দেড় যুগ কাটল ফেনেরবাচের।তুরস্কের ক্লাবটি অবশেষে চ্যাম্পিয়নস লিগে ম্যাচ জিতল আজ। ইস্তাম্বুলে নিজেদের মাঠে ইংলিশ পরাশক্তি লিভারপুলকে ৩-২ গোলে হারিয়ে ফেনেরবাচে।কাকতালীয়ভাবে ইস্তাম্বুলের ক্লাবটির সর্বশেষ জয়ও ছিল এক ইংলিশ ক্লাবের বিপক্ষে।
২০০৭-০৮ মৌসুমের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ফেনেরবাচে ২-১ গোলে হারিয়েছিল চেলসিকে। সেই জয়ের ১৮ বছর পর আজই পরের জয়টি পেল তুর্কি ক্লাবটি।লিভারপুলের বিপক্ষে ম্যাচের শুরুটা অবশ্য ভালোই হয়েছিল ফেনেরবাচের। তবে ২৫ মিনিটে মিডফিল্ডার ট্রে নিয়োনির গোলে এগিয়ে যায় লিভারপুল। বক্সের বাইরে থেকে তাঁর নেওয়া ভলি ফেনেরবাচের এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়।
১৯ বছর বয়সী নিয়োনির লিভারপুলের জার্সিতে এটি প্রথম গোল।তবে লিভারপুলের সেই আনন্দ স্থায়ী হয় মাত্র চার মিনিট।
সূত্র: প্রথম আলো

ওয়ানডেতে কোহলির সেরা ইনিংস: ৫৫ সেঞ্চুরির ওপরে সেই ৪৩ রান
৯ গোলে কোমোর রেকর্ড, অন্য ম্যাচগুলোতেও যেসব রেকর্ড হলো
এথেন্সকে স্তব্ধ করে রিয়ালকে জেতালেন ভালভের্দে
আজ টিভিতে যা দেখবেন (৫ নভেম্বর ২০২৬)
ফুটবল ইতিহাসের সেরা ১০ তারকা, যাদের ভোলা যায় না কখনো

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন