পোশাকশিল্পে বর্তমানে যা ঘটছে, তা কোনো স্বাভাবিক শ্রমিক আন্দোলন নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাজনৈতিক ইন্ধনে দেশকে অস্থিতিশীল করতে সাধারণ শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে।
এটি একটি পরিকল্পিত রাজনৈতিক সহিংসতা, ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী অপচেষ্টা।আজ বুধবার বিকেলে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের খসড়া পর্যালোচনাবিষয়ক এক আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পোশাকশ্রমিকদের বর্তমানে কোনো অমীমাংসিত দাবি নেই।
অথচ একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।
সূত্র: প্রথম আলো

পোশাকশ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর
গাছের নিচে ফেলে যাওয়া বাবাকে শেষ পর্যন্ত ঘরে নিলেন বড় ছেলে
অন্য নারীকে নিয়ে মোটেলে গিয়েছিলেন ওন! স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন
ন্যাশনাল পেমেন্ট সুইচের সঙ্গে ডিজিইপের সংযোগ বিচ্ছিন্ন করল বাংলাদেশ ব্যাংক
একঝলক (৪ নভেম্বর ২০২৬)

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন