সাউথ বাংলা ২৪
advertisement

২৮ বছরে ৩১ হাজার মাইল হেঁটে মায়ের বাড়িতে ফিরলেন কার্ল বুশবি

২৮ বছরে ৩১ হাজার মাইল হেঁটে মায়ের বাড়িতে ফিরলেন কার্ল বুশবি
ফটো কার্ড প্রিন্ট

বাড়ি থেকে বেরিয়েছিলেন ১৯৯৮ সালে। লক্ষ্য ছিল হেঁটে পুরো পৃথিবী ঘুরে বেড়াবেন। সেই যাত্রা শেষ হলো ২৮ বছর পর। মায়ের বাড়ির দরজায় এসে দীর্ঘ যাত্রা শেষ করলেন কার্ল বুশবি। দীর্ঘ এই সময়ে পাড়ি দিয়েছেন প্রায় ৩১ হাজার মাইল। ঘুরেছেন চারটি মহাদেশ। অভিযাত্রী কার্ল বুশবির আগে পৃথিবীর ইতিহাসে এমন কাণ্ড কেউ করেননি।২০২৬ সালের ২ নভেম্বর, সোমবার ইংল্যান্ডের পূর্ব উপকূলের বন্দরনগরী হালে পৌঁছান ৫৬ বছর বয়সী কার্ল।

শহরের কেন্দ্রে তাঁকে স্বাগত জানাতে জড়ো হয়েছিলেন অনেক মানুষ। সেখান থেকে হেঁটে শেষ কয়েক মাইল পথ পাড়ি দিয়ে পৌঁছান মায়ের বাড়িতে। মা অ্যাঞ্জেলা বুশবি ছেলের ফেরার অপেক্ষায় বাড়ির উঠানে সাজিয়েছিলেন যুক্তরাজ্যের পতাকা আর ‘বাড়িতে স্বাগতম’ লেখা ব্যানার। দীর্ঘ ২৮ বছর পর ছেলেকে কাছে পেয়ে আবেগঘন এক মুহূর্ত তৈরি হয়।কার্লের বিশ্বভ্রমণ শুরু হয়েছিল ১৯৯৮ সালের নভেম্বরে, দক্ষিণ আমেরিকার দেশ চিলির পুন্তা আরেনাস শহর থেকে।

সেখান থেকে উত্তর দিকে হাঁটতে হাঁটতে পৌঁছান বেরিং প্রণালির কাছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে বিভিন্ন অঙ্গরাজ্যে ভোট শেষ, চলছে গণনা যুক্তরাষ্ট্রে বিভিন্ন অঙ্গরাজ্যে ভোট শেষ, চলছে গণনা পুতিন যে কৌশলে ট্রাম্পকে কাজে লাগিয়েছেন   পুতিন যে কৌশলে ট্রাম্পকে কাজে লাগিয়েছেন   আপনি কি অবিবাহিত? তাহলে পেতে পারেন বিনা খরচে ফিনল্যান্ড ঘুরে আসার সুযোগ আপনি কি অবিবাহিত? তাহলে পেতে পারেন বিনা খরচে ফিনল্যান্ড ঘুরে আসার সুযোগ ‘মানি হাইস্ট’–এর পর বিশ্বজুড়ে সাড়া ফেলেছে নতুন ব্যাংক ডাকাতির গল্প ‘মানি হাইস্ট’–এর পর বিশ্বজুড়ে সাড়া ফেলেছে নতুন ব্যাংক ডাকাতির গল্প কার্তিকের ভোরে আলো ফুটতেই জাগে শামুকখোলের ঝাঁক কার্তিকের ভোরে আলো ফুটতেই জাগে শামুকখোলের ঝাঁক
advertisement

যুক্তরাষ্ট্রে বিভিন্ন অঙ্গরাজ্যে ভোট শেষ, চলছে গণনা

যুক্তরাষ্ট্রে বিভিন্ন অঙ্গরাজ্যে ভোট শেষ, চলছে গণনা
এক ভোটার ভোট দিচ্ছেন

যুক্তরাষ্ট্রে বিভিন্ন অঙ্গরাজ্যে ভোট শেষ, চলছে গণনাএক ভোটার ভোট দিচ্ছেনযুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণ শেষে শুরু হয়েছে গণনা। দেশটির সব অঙ্গরাজ্যে একসঙ্গে ভোটকেন্দ্র বন্ধ হয় না। স্থানীয় সময় অনুযায়ী, ধাপে ধাপে ভোট গ্রহণ শেষ হয়।এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনে এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোট হয়েছে। এ ছাড়া ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন হয়েছে।

প্রতিনিধি পরিষদ ও সিনেটের এসব আসনের নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করছে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে। বর্তমানে দুই কক্ষই রিপাবলিকানদের নিয়ন্ত্রণে। ডেমোক্র্যাটরা অন্তত একটি কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেতে চাইছে।ভোট গণনা শুরুর পর প্রথম ফলাফল আসতে শুরু করেছে।

ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী মার্ক ওয়ার্নারকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।সিনেটের নিয়ন্ত্রণ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আলাস্কা, আইওয়া, কানসাস, মেইন, মিশিগান, ওহাইও, টেক্সাসের মতো অঙ্গরাজ্যের ফলাফল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পুতিন যে কৌশলে ট্রাম্পকে কাজে লাগিয়েছেন  

পুতিন যে কৌশলে ট্রাম্পকে কাজে লাগিয়েছেন  
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ভ্লাদিমির পুতিন দীর্ঘমেয়াদি ছক কষে খেলেন। কয়েক দশক ধরে তিনি ইউক্রেনকে নিজের অধীনে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি বহু বছর ধরেই তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক জোরদার করেছেন। এখন সেই দ্বিতীয় প্রচেষ্টার সাফল্য পুতিনকে প্রথম ক্ষেত্রের ব্যর্থতাগুলো কাটিয়ে উঠতে সাহায্য করছে।

ইউক্রেন যুদ্ধে প্রায় পাঁচ বছর ধরে রাশিয়ার লক্ষ্য ভেস্তে যাওয়ার পর, মার্কিন প্রেসিডেন্ট এখন তাঁকে জয়ের মুখ দেখতে সাহায্য করছেন।রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে, ইউক্রেনে সামরিক ও অর্থনৈতিক সহায়তা ছাঁটাই করে, গোয়েন্দা তথ্যের আদান-প্রদান ব্যাহত করে এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পুতিনের যুদ্ধের শর্তগুলো মেনে নিতে চাপ দিয়ে ট্রাম্প রাশিয়ার জন্য ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা দখল এবং কিয়েভের ভবিষ্যতের সিদ্ধান্তগুলোয় কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথ সুগম করছেন।

পুতিন কেন আরও আগ্রাসী হয়ে উঠছেনসামনে নির্বাচন, পুতিন কেন ভয় পাচ্ছেন ইউক্রেনে পুতিনের পূর্ণমাত্রার আক্রমণ শুরুর পর থেকে রণক্ষেত্রের চিত্র বারবার বদলেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আপনি কি অবিবাহিত? তাহলে পেতে পারেন বিনা খরচে ফিনল্যান্ড ঘুরে আসার সুযোগ

আপনি কি অবিবাহিত? তাহলে পেতে পারেন বিনা খরচে ফিনল্যান্ড ঘুরে আসার সুযোগ
ছবির মতো সুন্দর দেশ ফিনল্যান্ড

নতুন কোনো দেশ ঘুরে দেখার সুযোগ, তার ওপর বিমানভাড়া, হোটেল, খাবারসহ পুরো ভ্রমণের খরচও যদি বহন করে সেই দেশ, তাহলে এর চেয়ে আনন্দের আর কী হতে পারে! ভ্রমণপিপাসুদের জন্য এমনই এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ইউরোপের দেশ ফিনল্যান্ড।ছবির মতো সুন্দর দেশ ফিনল্যান্ডফিনল্যান্ড পর্যটন সংস্থা ‘ভিজিট ফিনল্যান্ড’ বিশ্বের বিভিন্ন দেশের ১৬ জন অবিবাহিতকে চার দিনের জন্য বিনা মূল্যে এই ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছে।

২০২৭ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত ব্যক্তিরা ফিনল্যান্ডে গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি অংশ নেবেন বিশেষ ডিনার ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে।

এই ভ্রমণের বিমানযাত্রার আসা-যাওয়ার টিকিট, ব্যক্তিগত কক্ষসহ হোটেলে থাকার ব্যবস্থা, খাবার এবং নির্ধারিত কার্যক্রমের সব খরচ বহন করবে ভিজিট ফিনল্যান্ড।কেন এই আয়োজন‘ফিনিশ ডিনার ডেট’ নামের এই উদ্যোগের মূল উদ্দেশ্য ফিনল্যান্ডের খাবার ও সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যটকদের কাছে তুলে ধরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন