সাউথ বাংলা ২৪
advertisement

কেনিয়া থেকে যুক্তরাষ্ট্র: দেশে দেশে নির্বাচন প্রভাবিত করতে কীভাবে কাজ করেন ভারতীয় ‘পরামর্শকেরা’

কেনিয়া থেকে যুক্তরাষ্ট্র: দেশে দেশে নির্বাচন প্রভাবিত করতে কীভাবে কাজ করেন ভারতীয় ‘পরামর্শকেরা’
টেলিভিশনে সম্প্রচারিত এক বিতর্কে মার্কিন সিনেট সদস্যপদপ্রার্থী আবদুল আল-সায়েদ (বাঁয়ে) ও প্রতিনিধি পরিষদের সদস্য হেইলি স্টিভেন্স। যুক্তরাষ্ট্রের মিশিগানের সাউথফিল্ডে। ২৭ জুলাই ২০২৬
ফটো কার্ড প্রিন্ট

ভারতের পশ্চিমাঞ্চলের আহমেদাবাদের একটি সাদামাটা এলাকা। সেখানকার আসবাবহীন এক ফ্ল্যাটে রাতের পর রাত কাজ করতেন ২২ বছরের এক ডিজিটাল কনটেন্ট নির্মাতা। তিনি পোস্টার বানাতেন। ভিডিও সম্পাদনা করতেন। কাজটি ছিল হাজারো কিলোমিটার দূরের কেনিয়ায় ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে উইলিয়াম রুটোর প্রচারের জন্য। ওই তরুণের নাম রাজন কুমার। তাঁর তৈরি প্রচারসামগ্রী রুটোর আনুষ্ঠানিক প্রচারশিবির থেকে প্রকাশ করা হতো না।

দিনে প্রায় ৮৭০ টাকা (৭ ডলার) মজুরিতে তিনি ৫০টি পোস্ট তৈরি করতেন। তা সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচয় গোপন রাখা অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে দেওয়া হতো। এসব অ্যাকাউন্ট রুটোর পক্ষে প্রচার চালাত; কিন্তু নিজেদের পরিচয় লুকিয়ে রাখত। যাতে করে একই পরিকল্পনার আওতায় প্রচার চালালেও তা ভিন্ন ভিন্ন ব্যক্তির স্বতন্ত্র মতামত বলে মনে হয়। কুমার জানান, বিরোধী নেতাদের বক্তব্য বিকৃত করতে তিনি তাঁদের বক্তৃতা বা সাক্ষাৎকারের অংশ কেটে ছোট করতেন।

কখনো মিথ্যা দাবি দিয়ে পোস্টার বানাতেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

স্পেনে রেল দুর্ঘটনায় হতাহতের কারণে পদত্যাগ করলেন পরিবহনমন্ত্রী স্পেনে রেল দুর্ঘটনায় হতাহতের কারণে পদত্যাগ করলেন পরিবহনমন্ত্রী ইরানে আপাতত হামলার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প ইরানে আপাতত হামলার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প ট্টাম্পের কণ্ঠে বিদায়ের সুর! ট্টাম্পের কণ্ঠে বিদায়ের সুর! আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর ইউরোপের সাতটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি ইউরোপের সাতটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি
advertisement

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া প্রথম আলো ভবন। গত বছরের ১৯ ডিসেম্বর কারওয়ান বাজারে

শুভ সকাল। আজ ৪ নভেম্বর, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।প্রথম আলোতে হামলা: সাড়ে ১০ মাসেও তদন্ত এগোয়নি, গ্রেপ্তার সবাই জামিনে মুক্তদুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া প্রথম আলো ভবন।

গত বছরের ১৯ ডিসেম্বর কারওয়ান বাজারেপ্রথম আলো ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের সাড়ে ১০ মাস পেরিয়ে গেলেও মামলার তদন্ত শেষ করতে পারেনি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। হামলার পরিকল্পনাকারী ও সমন্বয়কারীদের পরিচয় এখনো নিশ্চিত হয়নি, অভিযোগপত্রও জমা পড়েনি। অথচ গত ফেব্রুয়ারিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দুই মাসের মধ্যে তদন্ত শেষ করে অভিযোগপত্র দিতে নির্দেশ দিয়েছিলেন।

বিস্তারিত পড়ুন... পোশাকশ্রমিকদের মজুরি আসলে কত হওয়া উচিত মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনে পুলিশের বাধাশত শত কারখানা বন্ধ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

স্পেনে রেল দুর্ঘটনায় হতাহতের কারণে পদত্যাগ করলেন পরিবহনমন্ত্রী

স্পেনে রেল দুর্ঘটনায় হতাহতের কারণে পদত্যাগ করলেন পরিবহনমন্ত্রী
স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে

পদত্যাগ করেছেন স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে। দেশটিতে দ্রুততম গতির দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৬৯ জন নিহত এবং আরও অনেকে আহত হওয়ার ছয় দিন পর পদ ছাড়লেন তিনি।স্থানীয় সময় গতকাল মঙ্গলবার স্পেনের কংগ্রেসে দেওয়া ভাষণে মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেন অস্কার।দুর্ঘটনাটি ঘটে গত বুধবার, স্পেনের তোলেদো প্রদেশের উরদার কাছে মাদ্রিদ থেকে সেভিলেগামী রেলপথে।

সেখানে রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফের একটি দ্রুততম গতির এভিই ট্রেনের সঙ্গে বেসরকারি সংস্থা ইরিওর দাঁড়িয়ে থাকা একটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ হয়।দুর্ঘটনায় ট্রেনের কয়েকটি বগি ঢাল বেয়ে নিচে পড়ে যায় এবং দুটি বগি লাইনচ্যুত হয়। দাঁড়িয়ে থাকা ইরিওর ট্রেনে একটি শিশুসহ ১৪৭ জন যাত্রী ছিলেন। অন্যদিকে রাষ্ট্রীয় রেনফের ট্রেনে যাত্রী ছিলেন ৩৯৭ জন।

উরদা জায়গাটি রাজধানী মাদ্রিদের দক্ষিণে অবস্থিত।পদত্যাগের কথা জানিয়ে অস্কার পুয়েন্তে বলেন, ‘স্পেনের মতো একটি দেশে, এক বছরের কম সময়ের মধ্যে ভয়াবহ দুটি দুর্ঘটনার পরও একজন পরিবহনমন্ত্রী তাঁর পদে বহাল থাকতে পারেন না।’অস্কার মূলত গত জানুয়ারির একটি দুর্ঘটনার কথা উল্লেখ করেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

স্মৃতির ঘাটে আবার ভিড়ছে জলধারা

স্মৃতির ঘাটে আবার ভিড়ছে জলধারা
২০২২ সালের ৩১ ডিসেম্বর প্রথম আলো বন্ধুসভার ‘এসো মিলি জলধারা’ অনুষ্ঠানে

শীতের সকাল। চারদিকে ঘন কুয়াশা, বাতাসে হিমের পরশ। ঢাকার সদরঘাটে একে একে জড়ো হচ্ছেন দেশের নানা প্রান্ত থেকে আসা বন্ধুরা। কারও সঙ্গে আগে পরিচয়, কারও সঙ্গে এই প্রথম দেখা। পরিচয়ের আনুষ্ঠানিকতা পেরিয়ে জমে উঠছে হাসি, গল্প আর আড্ডা। কিছুক্ষণের মধ্যেই নদীর বুকে শুরু হবে যাত্রা। গন্তব্যের চেয়েও বড় হয়ে উঠছে একসঙ্গে পথচলার আনন্দ।

এই দৃশ্য যেন ফিরিয়ে আনছে চার বছর আগের স্মৃতি।২০২২ সালের ৩১ ডিসেম্বর প্রথম আলো বন্ধুসভার ‘এসো মিলি জলধারা’ নৌবিহারে ময়মনসিংহ থেকে চাঁদপুর যাওয়ার সেই যাত্রা আজও মনে দাগ কেটে আছে। সেই স্মৃতির ধারাবাহিকতায় প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আবারও আয়োজনের পরিকল্পনা করা হয়েছে ‘এসো মিলি জলধারা ২.০’।

বন্ধুত্ব, অভিজ্ঞতা বিনিময় ও সাংগঠনিক বন্ধন আরও দৃঢ় করার এক মিলনমেলা।২০২২ সালের ৩১ ডিসেম্বরের সেই নৌবিহারে অংশ নিতে আগের দিন বিকেলে ময়মনসিংহ থেকে রওনা দিয়েছিলাম আমরা চারজন—আমি, বাশার ভাই, সারোয়ার ভাই ও শিশির।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন