যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলা মোকাবিলায় নতুন অস্ত্র ও যুদ্ধকৌশল নিয়ে সম্পূর্ণ প্রস্তুত ইরান। দেশটির সামরিক কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন, এবার যুদ্ধ হলে প্রতিপক্ষকে চড়া মূল্য দিতে হবে। সংঘাত ছড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্যের বাইরেও।যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আবারও সর্বাত্মক যুদ্ধ শুরু হলে তা প্রতিপক্ষের ধারণার চেয়ে দীর্ঘস্থায়ী ও বেশি ব্যয়বহুল হবে বলে সতর্ক করেছে ইরানের সামরিক বাহিনী।
এবার যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বিরুদ্ধে নতুন অস্ত্র ও যুদ্ধকৌশল প্রয়োগ করতে পারে তেহরান। এ যুদ্ধ হবে গত বছরের জুনের পর দেশগুলোর মধ্যে তৃতীয় বড় সংঘাত। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ আবারও শুরু হতে পারে—এমন ইঙ্গিত ক্রমে জোরালো হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে আজ মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনের পর আবার সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
গত রোববার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ ‘খুব শিগগির, যেকোনোভাবে’ শেষ হবে।
সূত্র: প্রথম আলো

‘সখী, ভালোবাসা কারে কয়!’
দিল্লির ঐতিহাসিক মসজিদ ঘিরে বড় হয়েছেন তাঁরা, এখন উচ্ছেদ হয়ে যেতে হলো ৩১ মাইল দূরে
পৃথিবীর চেয়েও বাসযোগ্য গ্রহ আছে মহাবিশ্বে? কী বলছেন বিজ্ঞানীরা
পৃথিবীর চেয়েও বাসযোগ্য গ্রহ আছে মহাবিশ্বে? কী বলছেন বিজ্ঞানীরা
স্পেনে রেল দুর্ঘটনায় হতাহতের কারণে পদত্যাগ করলেন পরিবহনমন্ত্রী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন