advertisement

রোমের বিখ্যাত ট্রেভি ঝরনায় কয়েন ছোড়া কমে গেল কেন

রোমের বিখ্যাত ট্রেভি ঝরনায়
কয়েন ছোড়া কমে গেল কেন
ইতালির রোমের ঐতিহাসিক ট্রেভি ফোয়ারা
ফটো কার্ড প্রিন্ট

রোমের বিখ্যাত ট্রেভি ঝরনায় কয়েন ছোড়ার রীতি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। অনেকের বিশ্বাস, ঝরনায় পেছন ফিরে ডান হাতে কয়েন নিয়ে বাঁ কাঁধের ওপর দিয়ে কয়েন ছুড়ে ফেললে আবারও রোমে ফিরে আসা যায়। কারও কারও বিশ্বাস—এতে মনের ইচ্ছাও পূরণ হয়; কিন্তু সেই ঐতিহ্যে যেন ভাটা পড়েছে। ঝরনার কাছে যেতে দুই ইউরো প্রবেশমূল্য চালুর পর সেখানে কয়েন ছোড়ার পরিমাণ কমে গেছে।

এতে বিপাকে পড়েছে একটি দাতব্য সংস্থা।ঝরনা থেকে কয়েন সংগ্রহ করে রোমের দাতব্য সংস্থা কারিতাস। সেই অর্থ দিয়ে তারা খাদ্যসহায়তা ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কাজ করে। সংস্থাটি সাধারণত বছরে ১৪ লাখ ইউরোর বেশি অর্থ সংগ্রহ করে। তবে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আগের বছরের একই সময়ের তুলনায় তাদের সংগ্রহ প্রায় দুই লাখ ইউরো কমেছে।গত ফেব্রুয়ারি থেকে ট্রেভি ঝরনার জলাধারের কাছে যেতে পর্যটকদের দুই ইউরো করে দিতে হচ্ছে।

ঝরনার চারপাশে পর্যটকের ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি ঐতিহাসিক স্থাপনাটির রক্ষণাবেক্ষণ ও শহরের অন্যান্য স্মৃতিস্তম্ভের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে এই ব্যবস্থা চালু করেছে নগর কর্তৃপক্ষ।কারিতাস রোমের পরিচালক জিউস্তিনো ত্রিনচিয়া ইতালির সংবাদমাধ্যম ইল মেসাজ্জেরোকে বলেন, ঝরনার কাছে সরাসরি যাওয়ার পথ বন্ধ করে দেওয়ার কারণে কয়েন সংগ্রহ কমে থাকতে পারে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

২০২৭ সালে বিশ্বজুড়ে আলোচনায় থাকবে যে ১০ বিষয় ২০২৭ সালে বিশ্বজুড়ে আলোচনায় থাকবে যে ১০ বিষয় পৃথিবীর দিকে ছুটে আসা গ্রহাণু যেভাবে ঠেকাবেন চীনের বিজ্ঞানীরা পৃথিবীর দিকে ছুটে আসা গ্রহাণু যেভাবে ঠেকাবেন চীনের বিজ্ঞানীরা কেনেডির হত্যাকাণ্ড ঘিরে মার্কিন নথিপত্রে শেষ পর্যন্ত কী বেরিয়ে এল কেনেডির হত্যাকাণ্ড ঘিরে মার্কিন নথিপত্রে শেষ পর্যন্ত কী বেরিয়ে এল পৃথিবীর দিকে ছুটে আসা গ্রহাণু যেভাবে ঠেকাবেন চীনের বিজ্ঞানীরা পৃথিবীর দিকে ছুটে আসা গ্রহাণু যেভাবে ঠেকাবেন চীনের বিজ্ঞানীরা মার্কিন রাডার ধ্বংসের দাবি ইরানের, বাহরাইন জানাল শিল্প স্থাপনায় হামলার কথা মার্কিন রাডার ধ্বংসের দাবি ইরানের, বাহরাইন জানাল শিল্প স্থাপনায় হামলার কথা
advertisement

মিরপুরে নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেফতার

নাশকতার পরিকল্পনায় জড়িত থাকায় অভিযোগে নড়াইল জেলা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেফতার করেছে পুলিশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শীত নামতেই ২৫ গ্রামে বেড়েছে কম্বল তৈরির ব্যস্ততা

শীতের আগমনি বার্তায় সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ২৫টি গ্রামে কম্বল তৈরির কর্মচঞ্চলতা বেড়েছে। গ্রামের নানা বয়সি মানুষ ভোর থেকে রাত পর্যন্ত কম্বল তৈরি করেও কুলিয়ে উঠতে পারছেন না...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩৩ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন