নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীর বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলামের (২৩) ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা করা হয়েছে। এতে তাঁর স্বামীসহ সাতজনকে আসামি করা হয়েছে।আজ সোমবার দুপুরে শিক্ষার্থীর বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি করেন।
এতে ফারজানার স্বামী নাজমুল আলমের বিরুদ্ধে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন নাজমুলের ভগ্নিপতি আবদুর রহিম, বোন আফরোজা বেগম, ভাই সাইফুল আলম ও তাঁর স্ত্রী সায়মা আক্তার, আরেক ভাই রাসেল ও মা রোকেয়া বেগম।গত শনিবার রাতে ফতুল্লার ভুঁইগড় এলাকার একটি বাসা থেকে ফারজানার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় তাঁর স্বামী নাজমুল আলমকে আটক করে পুলিশ।এদিকে গতকাল রোববার রাতে জানাজা শেষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি জয়কালীপুর কেন্দ্রীয় কবরস্থানে ফারজানার মরদেহ দাফন করা হয়।মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ২০২৩ সালের নভেম্বরে সাত লাখ টাকা দেনমোহরে নাজমুল আলমের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়।
সূত্র: প্রথম আলো

সরকার অনুমতি দিলে অপরাধ দমনে ক্রসফায়ার: আইজিপি ও অন্যান্য খবর
চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে
‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের জেরে আইজিপির অপসারণ চাইল এনসিপি
লালন শাহর কাছে ‘মানবধর্ম’ই সর্বশ্রেষ্ঠ
‘বিএনপি সরকারকে ভোট দিয়া ভুক্তভোগী’ বলা নারী কারাগারে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন