advertisement

বন্ধ হয়ে গেল রাজধানীর কর্ণফুলী গার্ডেন সিটি

বন্ধ হয়ে গেল রাজধানীর কর্ণফুলী গার্ডেন সিটি
রাজধানীর কর্ণফুলী গার্ডেন সিটি বন্ধ হয়ে গেল। আজ দুপুরে তোলা ছবি
ফটো কার্ড প্রিন্ট

রাজধানীর কাকরাইলের অভিজাত কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স ১ অক্টোবর থেকে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ১৯৯৮ সালে চালু হওয়া ২০তলা ভবনের এ বিপণিবিতানটি একসময় মধ্যবিত্ত থেকে উচ্চবিত্তদের কাছে জনপ্রিয় ছিল। যানজট, করোনাভাইরাস মহামারি ও মানহীন পণ্য বিক্রির অভিযোগসহ নানা কারণে গত দশকে ক্রেতা হারাতে হারাতে এটি এক প্রকার ক্রেতাশূন্য হয়ে পড়ে।

তাই ১২৫ জন দোকানমালিক সর্বসম্মতিক্রমে ১৯৮টি দোকানের মালিকানা বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

খায়েরুজ্জামান মজুমদার আরও এক বছরের জন্য অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার আরও এক বছরের জন্য অর্থসচিব ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব রাজধানীর কর্ণফুলী গার্ডেন সিটি বন্ধ হয়ে গেল, কারণ কী রাজধানীর কর্ণফুলী গার্ডেন সিটি বন্ধ হয়ে গেল, কারণ কী তেলের দাম কমেছে, ব্যারেলপ্রতি ১১৫ ডলার তেলের দাম কমেছে, ব্যারেলপ্রতি ১১৫ ডলার ২ লাখ কোটি ডলারের বাণিজ্য জাপানের, বাংলাদেশের সঙ্গে কত ২ লাখ কোটি ডলারের বাণিজ্য জাপানের, বাংলাদেশের সঙ্গে কত
advertisement

সরকার অনুমতি দিলে অপরাধ দমনে ক্রসফায়ার: আইজিপি ও অন্যান্য খবর

সরকার অনুমতি দিলে অপরাধ দমনে ক্রসফায়ার: আইজিপি ও অন্যান্য খবর

সরকার অনুমতি দিলে অপরাধ দমনে ক্রসফায়ার করতেও পুলিশ প্রস্তুত: আইজিপি। টোকিওতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। এ ছাড়া দিনের গুরুত্বপূর্ণ খবর শুনুন অডিও সংবাদে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে

চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে
অর্থ আত্মসাৎ

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চাকরি দেওয়ার বলে এক যুবকের কাছ থেকে আড়াই লাখ টাকা নিয়ে তা আত্মসাতের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ওই যুবক মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী তরুণের নাম মো. তমাল। আর অভিযুক্ত আরিফুল ইসলাম এনসিপির মানিকগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক।

অভিযোগের বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, আরিফুল ইসলাম নামের এক যুবকের বিরুদ্ধে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।চাকরির আশ্বাসে টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন আরিফুল। রাজনৈতিকভাবে হেয় করতে তাঁর বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে গতকাল সোমবার তিনি মানিকগঞ্জ সদর থানা আমলি আদালতে মানহানির মামলা করেছেন বলেও জানিয়েছেন আরিফুল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের জেরে আইজিপির অপসারণ চাইল এনসিপি

‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের জেরে আইজিপির অপসারণ চাইল এনসিপি
জাতীয় নাগরিক পার্টির লোগো

সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে—পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের এমন বক্তব্যকে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অনুমতি চাওয়া’ হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, এ ধরনের বক্তব্য মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে বেআইনি বলপ্রয়োগের প্ররোচনা জোগাবে এবং মানবাধিকার লঙ্ঘনের নতুন পথ উন্মুক্ত করবে। এই আইজিপিকে অবিলম্বে দায়িত্ব থেকে অপসারণ করতে হবে।

আজ সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানিয়েছে এনসিপি। দলের দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন।

আজ দুপুরে পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি বলেন, ‘যেখানে ক্রসফায়ার প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে আমরা সেটাই করব।’আইজিপির বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে এনসিপি বলেছে, এনসিপি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চায়, সরকারের অনুমোদন বা অনুমতি দিয়েও কখনো কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়া যায় না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন