advertisement

এলেনা সাদিকু: ফুটবলে সব হারিয়ে জিতে যাওয়া মেয়েটি

এলেনা সাদিকু: ফুটবলে সব হারিয়ে জিতে যাওয়া মেয়েটি
ইউরোপা কাপ জয়ের পর এলেনা সাদিকু
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

মানুষের জীবনে প্রেম কতবার আসে?কেউ বলেন একবার। কেউ বলেন বারবার। আবার কারও জীবনে প্রথম প্রেমটাই এমন সর্বনাশা হয়ে ওঠে যে দ্বিতীয়বার প্রেমে পড়ার সাহস থাকে না। এলেনা সাদিকু অবশ্য অন্য ধাতুতে গড়া।প্রথম প্রেম তাঁকে প্রায় পঙ্গু করে দিয়েছিল। কেড়ে নিয়েছিল শরীরের ১০ কেজি ওজন। হাসপাতালের বিছানায় শুয়ে শুনতে হয়েছিল, বাঁ পা কেটে ফেলতে হতে পারে। যে পা দিয়ে ফুটবল খেলতেন, সেই পা-ই আর থাকবে না!অথচ সেই এলেনাই আবার প্রেমে পড়েছেন।

সেই ফুটবলেরই। শুধু প্রেমের ধরনটা বদলে গেছে। আগে মাঠে নেমে বল পায়ে খেলতেন। এখন ডাগআউটে দাঁড়িয়ে অন্যদের খেলান।আর কী আশ্চর্য, প্রথম প্রেমে প্রত্যাখ্যাত মেয়েটি দ্বিতীয় প্রেমে এমন সফল যে ফুটবল দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারের মঞ্চেও পৌঁছে গেছেন!৩২ বছর বয়সী এলেনা সাদিকু এখন ব্যালন ডি’অরের বর্ষসেরা নারী কোচের পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায়। নারী ও পুরুষ কোচ মিলিয়ে এই স্বীকৃতি পাওয়া সর্বকনিষ্ঠ কোচ।

শুধু তা-ই নয়, এবারের নারী কোচদের সংক্ষিপ্ত তালিকায় একমাত্র নারীও তিনি।সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন, ‘আঠারো বছর বয়স মাথা নোয়াবার নয়।’ এলেনাকে দেখলে কবি হয়তো বত্রিশ বছর বয়স নিয়েও অমন একটা কবিতা লিখতেন!তবে এই সাফল্যের গল্প বুঝতে ফিরে যেতে হবে ২০১৭ সালের জুনে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

লাল কার্ড দেখেই ক্ষোভ, প্রতিপক্ষকে দেখে নেওয়ার হুমকি নেইমারের লাল কার্ড দেখেই ক্ষোভ, প্রতিপক্ষকে দেখে নেওয়ার হুমকি নেইমারের আতলেতিকো সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ আতলেতিকো সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ ফোন ব্যবহার যত কম, পুরস্কার তত বেশি ফোন ব্যবহার যত কম, পুরস্কার তত বেশি আজ টিভিতে যা দেখবেন (২৫ অক্টোবর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (২৫ অক্টোবর ২০২৬) এল ক্লাসিকোর ফল ঠিক করে দিতে পারে যে পাঁচ প্রশ্নের উত্তর এল ক্লাসিকোর ফল ঠিক করে দিতে পারে যে পাঁচ প্রশ্নের উত্তর
advertisement

পিকাসো ১৪৫

পিকাসো ১৪৫
পাবলো পিকাসো (২৫ অক্টোবর ১৮৮১ - ৮ এপ্রিল ১৯৭৩) ও পিকাসোকে নিয়ে লেখা বাংলাদেশের কবি ও চিত্রশিল্পীদের ছবি অবলম্বনে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

১৯৭৩ সালে বিচিত্রার প্রথম বর্ষ ৩৬তম সংখ্যাটি প্রকাশিত হয় ১৩ এপ্রিল। প্রচ্ছদে এলেন সদ্য মৃত্যুবরণ করা (৮ এপ্রিল) বিশ্বখ্যাত স্প্যানিশ চিত্রশিল্পী পাবলো পিকাসো । শিল্পীর প্রতিকৃতিসহ লেখা হয় শিরোনাম ‘একটি শতাব্দীর মৃত্যু’। পিকাসোকে নিয়ে প্রকাশিত প্রচ্ছদ প্রতিবেদনের শিরোনাম ছিল ‘একটি শতাব্দীর অবসান’। এ ছাড়া ছিল পিকাসোকে নিবেদিত তাৎক্ষণিক প্রতিক্রিয়াধর্মী লেখা।

লিখেছিলেন জয়নুল আবেদিন, কামরুল হাসান, শামসুর রাহমান এবং সৈয়দ শফিকুল হোসেন । কবি ও চিত্রশিল্পীদের এসব গাঁথায় পিকাসোর অমর পরিণতির কথাই প্রতিবিম্বিত হয়েছে। অগ্রন্থিত এ লেখাগুলো আজ পাবলো পিকাসোর ১৪৫তম জন্মদিনে অন্য আলো পাঠকের জন্য তুলে ধরা হলো। সংগ্রহ ও ভূমিকা: আশফাকুর রহমানবিংশ শতাব্দীর দুনিয়ায় এক দ্রুত পরিবর্তনশীল সময়ের ছাপ পড়তে শুরু করে সবকিছুতে। নানা অবদান ছড়িয়ে যাচ্ছিল ক্রমেই বিশ্বের সব জায়গায়।

গ্রহণ-বর্জন আর অনুপ্রেরণায় স্বকীয় শিল্পভাষা বিকশিত হচ্ছিল বিশ্বের বিভিন্ন প্রান্তে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হেলমেট পরে এসে দোকানে বসে থাকা বৃদ্ধকে গুলি

হেলমেট পরে এসে দোকানে বসে থাকা বৃদ্ধকে গুলি
নোয়াখালীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় দোকানে বসে থাকা এক বৃদ্ধকে গুলি করার ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘোষকামতা গ্রামের বটতলী এলাকার সালাউদ্দিনের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।আহত বৃদ্ধের নাম মো. জামাল উদ্দিন। তিনি ঘোষকামতা গ্রামেরই বাসিন্দা। তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গুলির ঘটনার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে মো. জামাল উদ্দিন তাঁর বাড়ির পাশের চায়ের দোকানটিতে বসে ছিলেন। এ সময় মাথায় হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে করে দোকানের সামনে এসেই তাঁকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়েন। বাঁ হাঁটু ও ঊরুতে গুলিবিদ্ধ হন তিনি।

স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ মো. জামাল উদ্দিন দীর্ঘদিন প্রবাসে ছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চার খর্বাকৃতি ভাই-বোনের পরিবারের পাশে মানিকগঞ্জ বন্ধুসভা

চার খর্বাকৃতি ভাই-বোনের পরিবারের পাশে মানিকগঞ্জ বন্ধুসভা
মানিকগঞ্জ বন্ধুসভার একটি ভালো কাজ
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

একটি পরিবারের আট ভাই-বোনের মধ্যে চারজনই খর্বাকৃতি। তাঁদের মধ্যে দুই বোন ও দুই ভাই। নানা সীমাবদ্ধতার মধ্যেও জীবন চলছে তাঁদের। এমন একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে মানিকগঞ্জ বন্ধুসভা।২৪ অক্টোবর সকালে মানিকগঞ্জ সদর উপজেলার দীঘি ইউনিয়নের ভাটবাউর গ্রামে ওই পরিবারের বাড়িতে গিয়ে একটি সেলাই মেশিন, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য তুলে দেন বন্ধুসভার সদস্যরা।

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে পরিবারটিকে এসব সহায়তা দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আবদুল মোমিন, বন্ধুসভার উপদেষ্টা আমজাদ হোসেন, সভাপতি চাঁন মিয়া, সাধারণ সম্পাদক লিটন মিয়া, সহসভাপতি সৌরভ মাহমুদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মাকছুদুর রহমানসহ অন্য বন্ধুরা।পরিবার ও প্রতিবেশীরা জানান, মৃত হজরত আলী ও বৃদ্ধা জহুরা বেগমের পাঁচ মেয়ে ও তিন ছেলের মধ্যে চার সন্তানই খর্বাকৃতির।

তাঁরা হলেন মোছা. হাবিয়া (৬৪), মেহেরজান (৫৮), ইজ্জত আলী (৫২) ও সিরাজ আলী (৪৮)।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন