advertisement

উন্নত ক্যারিয়ার গঠনে যে ১০ বিদেশি ভাষা শিক্ষা এগিয়ে রাখবে আপনাকে

উন্নত ক্যারিয়ার গঠনে যে ১০ বিদেশি ভাষা শিক্ষা এগিয়ে রাখবে আপনাকে
উন্নত ক্যারিয়ারের জন্য বিদেশি ভাষা জানা অপরিহার্য একটি বিষয়। বিশ্বায়নের গতিশীলতায় বহুজাতি সংস্কৃতিগুলো পরস্পরের সঙ্গে মিশে একাকার হয়ে যাচ্ছে। মডেল: নুসরাত হিয়া
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

পারস্পরিক যোগাযোগের দক্ষতা শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করে প্রতিটি কর্মক্ষেত্রে প্রত্যাশিত বিষয়। এ দক্ষতার মূলেই থাকে ভাষা। কেননা কোনো গোষ্ঠী বা সম্প্রদায়ের কাছাকাছি পৌঁছার সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো তাদের মানুষগুলো যে ভাষায় কথা বলে, তাদের সঙ্গে সে ভাষাতেই কথা বলা। বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিনা দ্বিধায় বিচরণের জন্য বিদেশি ভাষা শিক্ষা উৎকৃষ্ট হাতিয়ার।

এর মাধ্যমেই কোনো একটি নির্দিষ্ট দেশের মানুষ পুরোদস্তুর পরিণত হতে পারে বিশ্বের নাগরিকে। উন্নত ক্যারিয়ারের জন্য বিদেশি ভাষা জানা অপরিহার্য একটি বিষয়। বিশ্বায়নের গতিশীলতায় বহুজাতি সংস্কৃতিগুলো পরস্পরের সঙ্গে মিশে একাকার হয়ে যাচ্ছে। সেই সঙ্গে সম্প্রদায়গুলো অভ্যস্ত হয়ে উঠছে একে অপরের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগে। উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলো ভবিষ্যৎ বিশ্ব নেতাদের চিহ্নিত করার জন্য শিক্ষার্থীদের যাচাই-বাছাই করে বিভিন্নভাবে।

নিয়োগকর্তারা এমন লোক খোঁজেন, যাঁরা বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর নতুন সরকারের সময়েও পদোন্নতি হয়নি শিক্ষা ক্যাডারে:  দায় ব্যক্তিবিশেষের, নাকি ব্যবস্থার নতুন সরকারের সময়েও পদোন্নতি হয়নি শিক্ষা ক্যাডারে: দায় ব্যক্তিবিশেষের, নাকি ব্যবস্থা...
advertisement

চাঁদ দখল

চাঁদ দখল
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রস+আলো নোবেল ২০২৬সেরা দেশচাঁদা নিয়ে বিখ্যাত কবি–সাহিত্যিকেরা যা লিখতেনএলাকার ট্যালেন্টেড বড় ভাই রবীন্দ্রনাথদ্য ডেইলি এয়ারপোর্টবিদ্যুৎ কবে আসবে, সুপর্ণা!হরেক রকম ভাইয়া

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সকালে ঘুম থেকে ওঠা মানুষ কি রাত জাগা মানুষের চেয়ে বেশি ভালো

সকালে ঘুম থেকে ওঠা মানুষ কি রাত জাগা মানুষের চেয়ে বেশি ভালো
অনেকে সকালে ঘুম থেকে উঠেই ক্লান্তি অনুভব করেন
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

এখানে একটা ভুল ধারণা দূর করা দরকার। সকালে ওঠা মানেই বেশি মেধাবী, বেশি পরিশ্রমী কিংবা বেশি সফল হওয়া নয়। আবার রাত জাগতে ভালো লাগে বলেই কেউ অলস, এমনও নয়। দুই ধরনের মানুষেরই কিছু সুবিধা ও অসুবিধা আছে।২০২১ সালে স্লিপ অ্যাডভান্সেস সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় সকালে ঘুম থেকে ওঠা মানুষের কার্যকর স্মৃতির কিছু সুবিধার কথা উঠে এসেছে।

কার্যকর স্মৃতি হলো এমন এক ধরনের মানসিক ক্ষমতা, যার সাহায্যে আমরা অল্প সময়ের জন্য তথ্য মনে রেখে তা নিয়ে কাজ করতে পারি। যেমন, মাথায় একটি অঙ্কের কয়েকটি ধাপ মনে রেখে সমাধান করা।অন্যদিকে, কিছু গবেষণায় দেখা গেছে, সন্ধ্যা বা রাতের দিকে বেশি সতর্ক থাকা মানুষের কিছু সৃজনশীল কাজে সামান্য সুবিধা থাকতে পারে। তবে এর মানে এই নয় যে রাত জাগলে সব ধরনের কাজে তুমি ভালো করবে। বাস্তব জীবনে সময়সূচি বড় ভূমিকা রাখে।

ধরো, তুমি রাত ১০টার পর সবচেয়ে ভালো পড়তে পারো।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আমি শুধু চেকটার দিকে হাঁ করে তাকিয়ে ছিলাম

আমি শুধু চেকটার দিকে হাঁ করে তাকিয়ে ছিলাম
অস্ট্রেলীয়-ব্রিটিশ অভিনেতা হিউ জ্যাকম্যান
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের বল স্টেট ইউনিভার্সিটির সমাবর্তনে বক্তৃতা করেছেন অস্ট্রেলীয়-ব্রিটিশ অভিনেতা হিউ জ্যাকম্যান। পড়ুন নির্বাচিত অংশ।অস্ট্রেলীয়-ব্রিটিশ অভিনেতা হিউ জ্যাকম্যানএ ধরনের বক্তৃতায় আমাকে বহুবার আমন্ত্রণ জানানো হয়েছে। সব সময়ই না করে এসেছি, কারণ টাকাপয়সা খুব একটা পাওয়া যায় না (হাসি)। আরে নাহ! আসল কারণ হলো আমার কখনোই নিজেকে তৈরি মনে হয়নি।

নিজেই নিজেকে বলতাম, ‘আর কটা বছর যেতে দাও।’ কারণ, ১০ মিনিটের এমন একটা সংক্ষিপ্ত বক্তব্য রাখার সুযোগ জীবনে একবারই মেলে।প্রশ্ন হলো, এবার আমি রাজি হলাম কেন? সত্যি বলতে, আমি জানি না! যদি আজকের বক্তৃতার একটা নামকরণ করতে বলা হতো, সম্ভবত এটাই হতো আমার শিরোনাম—‘আমি জানি না!’অনেকে হয়তো ভাবছ, হিউ জ্যাকম্যান বুঝি এখনই আটটি পয়েন্টে সাফল্যের পরিষ্কার দিকনির্দেশনা দিয়ে দেবেন। বলে দেবেন, ‘স্বপ্নের ক্যারিয়ার চান?

এই নিন সহজ ফর্মুলা!’ বানিয়ে বানিয়ে আমিও হয়তো কয়েকটা চমৎকার গল্প বলে দিতে পারি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন