ভোলার লালমোহন উপজেলায় বিরোধপূর্ণ জমিতে শিমগাছ লাগানোকে কেন্দ্র করে মো. ফিরোজ (৪৫) নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মো. কাজলকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার হামলার পর ফিরোজকে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর একটি বেসরকারি হাসপাতালে আজ শনিবার বিকেলে তিনি মারা যান। ফিরোজ উপজেলার কালমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
তিনি কালমা ইউনিয়ন (উত্তর) যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি তিন মেয়ে ও এক ছেলের জনক।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার একটি জমিতে শিমগাছের জন্য বাঁশের মাচা দেন ফিরোজ। পরদিন জুমার নামাজের সময় প্রতিবেশী কাজলের স্ত্রী জান্নাত ওই বাঁশের মাচা কেটে ফেলেন। নামাজ শেষে বিষয়টি দেখে ফিরোজ প্রতিবাদ করলে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
একপর্যায়ে জান্নাতের স্বামী কাজল এসে দা দিয়ে ফিরোজকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন।আহত ফিরোজকে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সূত্র: প্রথম আলো

ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন এমপি, ইউএনওর হাততালি
দোলনচাঁপা ট্রেন লাইনচ্যুত, চালক-গার্ডকে মারধর যাত্রীদের
সৈয়দপুরে স্বাস্থ্যসচেতনতা সেমিনার ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ
সময় কখনো দ্রুত, কখনো ধীরে যায় কেন
একঝলক (২৪ অক্টোবর ২০২৬)

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন