রাজধানীর হাজারীবাগে এজেআর কুরিয়ার সার্ভিসের কার্যালয় ও গুদামে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা করার পর বাদীকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয় শুক্রবার রাতে। হুমকিতে বলা হয়, ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে।’ আজ শনিবার ভোরে আবার হামলা চালিয়ে কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানটির দুটি কাভার্ড ভ্যান ভাঙচুর করা হয়েছে। এ নিয়ে প্রতিষ্ঠানটিতে চার দিনের মধ্যে দুবার হামলা করা হলো।
এতে নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। প্রত্যক্ষদর্শী ও এজেআর কুরিয়ার সার্ভিসের কর্মকর্তাদের ভাষ্যমতে, মালামাল আনা–নেওয়ার কাজে ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যান কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনের সড়কের পাশে রাখা ছিল। শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে পাঁচটি মোটরসাইকেলে ১০ থেকে ১৫ জন ব্যক্তি সেখানে আসেন।
পরে কাভার্ড ভ্যানের সামনের কাঁচ ভাঙচুর করে দ্রুত চলে যান।এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শিকদার মেডিকেল কলেজসংলগ্ন এজেআর কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়।
সূত্র: প্রথম আলো

ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন এমপি, ইউএনওর হাততালি
দোলনচাঁপা ট্রেন লাইনচ্যুত, চালক-গার্ডকে মারধর যাত্রীদের
সৈয়দপুরে স্বাস্থ্যসচেতনতা সেমিনার ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ
সময় কখনো দ্রুত, কখনো ধীরে যায় কেন
একঝলক (২৪ অক্টোবর ২০২৬)

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন