advertisement

ফোন ব্যবহার যত কম, পুরস্কার তত বেশি

ফোন ব্যবহার যত কম, পুরস্কার তত বেশি
সিগনাল ইদুনা পার্কে ডর্টমুন্ড সমর্থকদের উচ্ছ্বাস
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

গোল হলো। গ্যালারিতে তখন আনন্দের বিস্ফোরণ। হাজার হাজার মানুষ লাফিয়ে উঠেছেন। কেউ চিৎকার করছেন, কেউ জড়িয়ে ধরছেন পাশের মানুষটিকে; কিন্তু এর মধ্যেও কিছু দর্শকের চোখ আটকে আছে মুঠোফোনের পর্দায়। গোলটা উপভোগ করার চেয়ে সেটির ভিডিও ধারণ করতেই যেন তাঁদের বেশি আগ্রহ। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও তো দিতে হবে!ফুটবল মাঠের গ্যালারিতে এমন দৃশ্য এখন আর নতুন কী! প্রযুক্তির এই যুগে মাঠের ফুটবলের সঙ্গে যেন সমানতালে চলছে মুঠোফোনের ফুটবলও।

কখনো কখনো তো মনে হয়, খেলা দেখতে নয়, খেলা দেখছেন, সেটা অন্যদের দেখাতেই মাঠে এসেছেন কেউ কেউ!জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড এবার এই অভ্যাসে একটু বদল আনতে চায়। তবে নিষেধাজ্ঞা দিয়ে নয়, পুরস্কারের লোভ দেখিয়ে। ব্যাপারটা অনেকটা এমন—মুঠোফোন যত কম ঘাঁটবেন, পুরস্কার জেতার সম্ভাবনা তত বেশি!পুরস্কারও নেহাত মন্দ নয়। প্রিয় খেলোয়াড়দের সই করা জার্সি, ক্লাবের পণ্য কেনার ভাউচার।

অর্থাৎ ফোনের পর্দা থেকে চোখ সরিয়ে মাঠের দিকে তাকালেই মিলতে পারে উপহার।অভিনব এই উদ্যোগের নাম ‘ফ্যান মোড’।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আতলেতিকো সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ আতলেতিকো সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ এলেনা সাদিকু: ফুটবলে সব হারিয়ে জিতে যাওয়া মেয়েটি এলেনা সাদিকু: ফুটবলে সব হারিয়ে জিতে যাওয়া মেয়েটি আজ টিভিতে যা দেখবেন (২৫ অক্টোবর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (২৫ অক্টোবর ২০২৬) এল ক্লাসিকোর ফল ঠিক করে দিতে পারে যে পাঁচ প্রশ্নের উত্তর এল ক্লাসিকোর ফল ঠিক করে দিতে পারে যে পাঁচ প্রশ্নের উত্তর ওপেনিংয়ের পুরনো দুশ্চিন্তা নিয়েই স্পিন সামলানোর প্রস্তুতি বাংলাদেশের ওপেনিংয়ের পুরনো দুশ্চিন্তা নিয়েই স্পিন সামলানোর প্রস্তুতি বাংলাদেশের
advertisement

চাঁদ দখল

চাঁদ দখল
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রস+আলো নোবেল ২০২৬সেরা দেশচাঁদা নিয়ে বিখ্যাত কবি–সাহিত্যিকেরা যা লিখতেনএলাকার ট্যালেন্টেড বড় ভাই রবীন্দ্রনাথদ্য ডেইলি এয়ারপোর্টবিদ্যুৎ কবে আসবে, সুপর্ণা!হরেক রকম ভাইয়া

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সকালে ঘুম থেকে ওঠা মানুষ কি রাত জাগা মানুষের চেয়ে বেশি ভালো

সকালে ঘুম থেকে ওঠা মানুষ কি রাত জাগা মানুষের চেয়ে বেশি ভালো
অনেকে সকালে ঘুম থেকে উঠেই ক্লান্তি অনুভব করেন
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

এখানে একটা ভুল ধারণা দূর করা দরকার। সকালে ওঠা মানেই বেশি মেধাবী, বেশি পরিশ্রমী কিংবা বেশি সফল হওয়া নয়। আবার রাত জাগতে ভালো লাগে বলেই কেউ অলস, এমনও নয়। দুই ধরনের মানুষেরই কিছু সুবিধা ও অসুবিধা আছে।২০২১ সালে স্লিপ অ্যাডভান্সেস সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় সকালে ঘুম থেকে ওঠা মানুষের কার্যকর স্মৃতির কিছু সুবিধার কথা উঠে এসেছে।

কার্যকর স্মৃতি হলো এমন এক ধরনের মানসিক ক্ষমতা, যার সাহায্যে আমরা অল্প সময়ের জন্য তথ্য মনে রেখে তা নিয়ে কাজ করতে পারি। যেমন, মাথায় একটি অঙ্কের কয়েকটি ধাপ মনে রেখে সমাধান করা।অন্যদিকে, কিছু গবেষণায় দেখা গেছে, সন্ধ্যা বা রাতের দিকে বেশি সতর্ক থাকা মানুষের কিছু সৃজনশীল কাজে সামান্য সুবিধা থাকতে পারে। তবে এর মানে এই নয় যে রাত জাগলে সব ধরনের কাজে তুমি ভালো করবে। বাস্তব জীবনে সময়সূচি বড় ভূমিকা রাখে।

ধরো, তুমি রাত ১০টার পর সবচেয়ে ভালো পড়তে পারো।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আমি শুধু চেকটার দিকে হাঁ করে তাকিয়ে ছিলাম

আমি শুধু চেকটার দিকে হাঁ করে তাকিয়ে ছিলাম
অস্ট্রেলীয়-ব্রিটিশ অভিনেতা হিউ জ্যাকম্যান
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের বল স্টেট ইউনিভার্সিটির সমাবর্তনে বক্তৃতা করেছেন অস্ট্রেলীয়-ব্রিটিশ অভিনেতা হিউ জ্যাকম্যান। পড়ুন নির্বাচিত অংশ।অস্ট্রেলীয়-ব্রিটিশ অভিনেতা হিউ জ্যাকম্যানএ ধরনের বক্তৃতায় আমাকে বহুবার আমন্ত্রণ জানানো হয়েছে। সব সময়ই না করে এসেছি, কারণ টাকাপয়সা খুব একটা পাওয়া যায় না (হাসি)। আরে নাহ! আসল কারণ হলো আমার কখনোই নিজেকে তৈরি মনে হয়নি।

নিজেই নিজেকে বলতাম, ‘আর কটা বছর যেতে দাও।’ কারণ, ১০ মিনিটের এমন একটা সংক্ষিপ্ত বক্তব্য রাখার সুযোগ জীবনে একবারই মেলে।প্রশ্ন হলো, এবার আমি রাজি হলাম কেন? সত্যি বলতে, আমি জানি না! যদি আজকের বক্তৃতার একটা নামকরণ করতে বলা হতো, সম্ভবত এটাই হতো আমার শিরোনাম—‘আমি জানি না!’অনেকে হয়তো ভাবছ, হিউ জ্যাকম্যান বুঝি এখনই আটটি পয়েন্টে সাফল্যের পরিষ্কার দিকনির্দেশনা দিয়ে দেবেন। বলে দেবেন, ‘স্বপ্নের ক্যারিয়ার চান?

এই নিন সহজ ফর্মুলা!’ বানিয়ে বানিয়ে আমিও হয়তো কয়েকটা চমৎকার গল্প বলে দিতে পারি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন