advertisement

পিকাসো ১৪৫

পিকাসো ১৪৫
পাবলো পিকাসো (২৫ অক্টোবর ১৮৮১ - ৮ এপ্রিল ১৯৭৩) ও পিকাসোকে নিয়ে লেখা বাংলাদেশের কবি ও চিত্রশিল্পীদের ছবি অবলম্বনে
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

১৯৭৩ সালে বিচিত্রার প্রথম বর্ষ ৩৬তম সংখ্যাটি প্রকাশিত হয় ১৩ এপ্রিল। প্রচ্ছদে এলেন সদ্য মৃত্যুবরণ করা (৮ এপ্রিল) বিশ্বখ্যাত স্প্যানিশ চিত্রশিল্পী পাবলো পিকাসো । শিল্পীর প্রতিকৃতিসহ লেখা হয় শিরোনাম ‘একটি শতাব্দীর মৃত্যু’। পিকাসোকে নিয়ে প্রকাশিত প্রচ্ছদ প্রতিবেদনের শিরোনাম ছিল ‘একটি শতাব্দীর অবসান’। এ ছাড়া ছিল পিকাসোকে নিবেদিত তাৎক্ষণিক প্রতিক্রিয়াধর্মী লেখা।

লিখেছিলেন জয়নুল আবেদিন, কামরুল হাসান, শামসুর রাহমান এবং সৈয়দ শফিকুল হোসেন । কবি ও চিত্রশিল্পীদের এসব গাঁথায় পিকাসোর অমর পরিণতির কথাই প্রতিবিম্বিত হয়েছে। অগ্রন্থিত এ লেখাগুলো আজ পাবলো পিকাসোর ১৪৫তম জন্মদিনে অন্য আলো পাঠকের জন্য তুলে ধরা হলো। সংগ্রহ ও ভূমিকা: আশফাকুর রহমানবিংশ শতাব্দীর দুনিয়ায় এক দ্রুত পরিবর্তনশীল সময়ের ছাপ পড়তে শুরু করে সবকিছুতে। নানা অবদান ছড়িয়ে যাচ্ছিল ক্রমেই বিশ্বের সব জায়গায়।

গ্রহণ-বর্জন আর অনুপ্রেরণায় স্বকীয় শিল্পভাষা বিকশিত হচ্ছিল বিশ্বের বিভিন্ন প্রান্তে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শিশুদের মানসিক সুস্থতার প্রতি সমান নজর দিতে হবে শিশুদের মানসিক সুস্থতার প্রতি সমান নজর দিতে হবে খুলনায় এক দিনে তিন ঘটনা: যুবদল নেতা ও মুদিদোকানিকে গুলি, ক্লিনিকে ভাঙচুর খুলনায় এক দিনে তিন ঘটনা: যুবদল নেতা ও মুদিদোকানিকে গুলি, ক্লিনিকে ভাঙচুর মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট, খরচের বোঝা কার, আরএফআইডি কাজ করল না কেন মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট, খরচের বোঝা কার, আরএফআইডি কাজ করল না কেন দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি অস্ত্রোপচার বন্ধ, ট্রমা সেন্টারও অচল দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি অস্ত্রোপচার বন্ধ, ট্রমা সেন্টারও অচল ঢাকা মহানগর ও ঢাকা জেলাবাসীর জন্য ৩৭ পদে চাকরির সুযোগ ঢাকা মহানগর ও ঢাকা জেলাবাসীর জন্য ৩৭ পদে চাকরির সুযোগ
advertisement

অগ্রিম বুকিং ১০ কোটি, আসল বিক্রির অঙ্ক কত

অগ্রিম বুকিং ১০ কোটি, আসল বিক্রির অঙ্ক কত
‘রামায়ণ’-এর পোস্টার থেকে। আইএমডিবি
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

মুক্তির প্রায় দুই সপ্তাহ বাকি। এর মধ্যেই রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিংয়ের হিসাব ভারতে ১০ কোটি রুপি ছাড়িয়েছে। তবে এই অঙ্কে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের বিক্রির জন্য আটকে রাখা আসনও অন্তর্ভুক্ত। সেসব আসন বাদ দিলে দর্শকদের কেনা টিকিটের মূল্য প্রায় ৮ কোটি রুপি।

বক্স অফিসের হিসাব রাখা ওয়েবসাইট স্যাকনিল্কের বরাতে ইন্ডিয়া টুডে জানিয়েছে, ২৪ অক্টোবর ভারতীয় সময় বেলা তিনটা পর্যন্ত ছবিটির অগ্রিম বুকিংয়ের মোট মূল্য ছিল ১০ কোটি ১৫ লাখ রুপি। ব্লক করা আসন বাদ দিলে অঙ্কটি ৭ কোটি ৯৮ লাখ রুপি। ফলে পুরো ১০ কোটি রুপিকে দর্শকদের কেনা টিকিটের আয় বলা যাচ্ছে না।হিন্দি সংস্করণেই বেশি আগ্রহ নীতেশ তিওয়ারি পরিচালিত ছবিটির অগ্রিম বুকিংয়ে সবচেয়ে বড় অংশ এসেছে হিন্দি সংস্করণ থেকে।

রাজ্যভিত্তিক হিসাবে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শিশুদের মানসিক সুস্থতার প্রতি সমান নজর দিতে হবে

শিশুদের মানসিক সুস্থতার প্রতি সমান নজর দিতে হবে
পরামর্শ প্রদান করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান।
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় গত ৩০ আগস্ট ২০২৬ প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৮১ তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান। এইবারের বিষয়টি ছিল — ‘শিক্ষার্থীদের মনস্তত্ত্ব এবং শ্রেণিকক্ষে শিক্ষকের ভূমিকা’।

উক্ত আয়োজন থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।আমাদের অভিভাবক এবং শিক্ষকদের উদ্দেশ্যে আপনার মূল বার্তা কী দিতে চান আপনি? এই প্রশ্নের উত্তরে ডা. ফারজানা রহমান বলেন, ‘আমার মূল বার্তা থাকবে—আমাদের শিশুদের কেবল শারীরিক সুস্থতা বা ভালো ফলাফলের পেছনে দৌড় করালেই চলবে না, তাদের মানসিক সুস্থতার প্রতি সমান নজর দিতে হবে। অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে একটি সুন্দর সমন্বয় থাকতে হবে।

শ্রেণিকক্ষে কোনো সমস্যা দেখলে শিক্ষকরা যেমন অভিভাবকদের সাথে বন্ধুত্বপূর্ণ আলোচনা করবেন, তেমনি অভিভাবকরাও শিক্ষকের সাথে সহযোগিতা করবেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

খুলনায় এক দিনে তিন ঘটনা: যুবদল নেতা ও মুদিদোকানিকে গুলি, ক্লিনিকে ভাঙচুর

খুলনায় এক দিনে তিন ঘটনা: যুবদল নেতা ও মুদিদোকানিকে গুলি, ক্লিনিকে ভাঙচুর
ভেঙে ফেলা হয় চিকিৎসকের চেম্বারের সামনের কাচ। গতকাল শনিবার রাতে খুলনার বাবু খান রোডে সন্ধানী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

খুলনায় এক দিনে গুলি, হামলা ও ভাঙচুরের তিনটি পৃথক ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকালে তেরখাদা উপজেলায় যুবদলের এক নেতা গুলিবিদ্ধ হন। সন্ধ্যায় নগরের দক্ষিণ টুটপাড়ায় গুলি করা হয় এক মুদিদোকানিকে। রাতে নগরের বাবু খান রোডে একটি বেসরকারি ক্লিনিকে হামলা চালিয়ে ভাঙচুর করে মুখোশধারী একদল দুর্বৃত্ত।

যাওয়ার সময় তারা ক্লিনিকের বাইরে একটি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক তৈরি করে।গতকাল রাত সোয়া ৯টার দিকে নগরের বাবু খান রোডে খুলনা আযম খান সরকারি কমার্স কলেজের বিপরীতে সন্ধানী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে হামলা চালায় দুর্বৃত্তরা। মুখোশ পরা ৮ থেকে ১০ জনের একটি দল ক্লিনিকে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এতে ক্লিনিকের এক কর্মকর্তা আহত হন।

ক্লিনিকের রিপোর্ট প্রদানকারী এক কর্মীর মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।খুলনায় মোটরসাইকেলে এসে গুলি, যুবদল নেতা আহতক্লিনিকের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৯টা ১৩ মিনিটের দিকে মুখোশধারী ৮-১০ জন ক্লিনিকে ঢোকেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন