প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৮ জুলাইয়ের বৈঠকে সিদ্ধান্ত হয়। এরপর বিআরটিএর একটি কমিটি নম্বরপ্লেট স্থাপনের পদ্ধতিসহ যাবতীয় বিষয়ে প্রতিবেদন দেয়। দেশে প্রায় ৫১ লাখ মোটরসাইকেল রয়েছে। এখন পেছনের নম্বরপ্লেটের জন্য গ্রাহকের কাছ থেকে বিআরটিএ ২ হাজার ২৬০ টাকা নিচ্ছে।মোটরসাইকেল চলাচলে অনিয়ম শনাক্ত করতে এবার সামনে নম্বরপ্লেট বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গত ১৮ জুলাই প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পরিবেশদূষণ নিয়ন্ত্রণবিষয়ক এক ফলোআপ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। ঢাকার সড়কে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরায় মোটরসাইকেলের নম্বর সহজে শনাক্ত করে আইনভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার লক্ষ্যেই সামনে নম্বরপ্লেট বসানোর সিদ্ধান্ত হয়।
বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ)।মোটরসাইকেলের সামনের অংশে নম্বর প্লেট লাগানো বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিআরটিএ।
সূত্র: প্রথম আলো

একঝলক (২৫ অক্টোবর ২০২৬)
শরীয়তপুরে পৌর বিএনপির সহসভাপতির বিরুদ্ধে চার নেতাকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ
ভালো থাকিস মিউ
মেহেরপুরে পড়ে আছে ১০ কোটি টাকার পানি শোধনাগার
শিশুদের মানসিক সুস্থতার প্রতি সমান নজর দিতে হবে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন