advertisement

শিশুদের মানসিক সুস্থতার প্রতি সমান নজর দিতে হবে

শিশুদের মানসিক সুস্থতার প্রতি সমান নজর দিতে হবে
পরামর্শ প্রদান করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান।
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় গত ৩০ আগস্ট ২০২৬ প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৮১ তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান। এইবারের বিষয়টি ছিল — ‘শিক্ষার্থীদের মনস্তত্ত্ব এবং শ্রেণিকক্ষে শিক্ষকের ভূমিকা’।

উক্ত আয়োজন থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।আমাদের অভিভাবক এবং শিক্ষকদের উদ্দেশ্যে আপনার মূল বার্তা কী দিতে চান আপনি? এই প্রশ্নের উত্তরে ডা. ফারজানা রহমান বলেন, ‘আমার মূল বার্তা থাকবে—আমাদের শিশুদের কেবল শারীরিক সুস্থতা বা ভালো ফলাফলের পেছনে দৌড় করালেই চলবে না, তাদের মানসিক সুস্থতার প্রতি সমান নজর দিতে হবে। অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে একটি সুন্দর সমন্বয় থাকতে হবে।

শ্রেণিকক্ষে কোনো সমস্যা দেখলে শিক্ষকরা যেমন অভিভাবকদের সাথে বন্ধুত্বপূর্ণ আলোচনা করবেন, তেমনি অভিভাবকরাও শিক্ষকের সাথে সহযোগিতা করবেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

একঝলক (২৫ অক্টোবর ২০২৬) একঝলক (২৫ অক্টোবর ২০২৬) শরীয়তপুরে পৌর বিএনপির সহসভাপতির বিরুদ্ধে চার নেতাকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ শরীয়তপুরে পৌর বিএনপির সহসভাপতির বিরুদ্ধে চার নেতাকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ ভালো থাকিস মিউ ভালো থাকিস মিউ মেহেরপুরে পড়ে আছে ১০ কোটি টাকার পানি শোধনাগার মেহেরপুরে পড়ে আছে ১০ কোটি টাকার পানি শোধনাগার খুলনায় এক দিনে তিন ঘটনা: যুবদল নেতা ও মুদিদোকানিকে গুলি, ক্লিনিকে ভাঙচুর খুলনায় এক দিনে তিন ঘটনা: যুবদল নেতা ও মুদিদোকানিকে গুলি, ক্লিনিকে ভাঙচুর
advertisement

ধারেকাছে নেই বাংলাদেশ, টি–টুয়েন্টির এই রেকর্ডে ভারতেরও ওপরে উগান্ডা

ধারেকাছে নেই বাংলাদেশ, টি–টুয়েন্টির এই রেকর্ডে ভারতেরও ওপরে উগান্ডা
উগান্ডা ক্রিকেট দল
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

গতকাল নিউজিল্যান্ডকে হারিয়ে নতুন এক ক্লাবে প্রবেশ করেছে ভারত। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে প্রথম দল হিসেবে ২০০ জয়ের মাইলফলক ছুঁয়েছে তারা। এই ২০০ জয় পেতে ভারতকে খেলতে হয়েছে ৩০০ ম্যাচ। জয়ের হার ৭১.২০ শতাংশ।আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে অন্তত ১০০ জয় আছে মাত্র ৯টি দলের। এই তালিকায় একটি নাম দেখে চমকে উঠতে পারেন অনেকে—উগান্ডা। ১০১টি জয় আছে আফ্রিকান দলটির, তালিকায় নবম।

আর যদি এক শ জয় বাদ দিয়ে জয়–হার অনুপাতে চোখ রাখেন, দেখবেন আন্তর্জাতিক টি–টুয়েন্টি খেলা সব দলের মধ্যেই তারা এক নম্বরে।এখন পর্যন্ত মোট ১৩১টি ম্যাচ খেলেছে উগান্ডা। এর মধ্যেই ১০১টি ম্যাচ জিতে ফেলা মানে প্রতি একটি হারের বিপরীতে ৩.৭৪ ম্যাচে জয় পেয়েছে তারা। সবচেয়ে বেশি ম্যাচ জেতা ভারত জয়–হারের অনুপাতে উগান্ডার অনেকটাই পেছনে—২.৪০৯।অবশ্য আর কোনো দলের জয়–হারের অনুপাত ২–ই নেই।

এমনকি বাংলাদেশের মতো আইসিসির পূর্ণ সদস্যদেশের তো জয়ের চেয়ে হারই অনেক বেশি, ২২২ টি–টুয়েন্টিতে ৮৯ জয় নিয়ে ০.৬৯৫।আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে প্রথম দল হিসেবে ২০০ জয়ের মাইলফলক ছুঁয়েছে ভারতভারতের মতো উগান্ডাও গতকাল মাঠে ছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ধ্রুব রাঠি, দিপকের চিঠি বলিউড তারকা অক্ষয় কুমারকে: তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম

ধ্রুব রাঠি, দিপকের চিঠি বলিউড তারকা অক্ষয় কুমারকে: তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম
ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি ও ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ফেসবুকে অভিনেতা অক্ষয় কুমারের উদ্দেশে লেখা ইউটিউবার ধ্রুব রাঠির চিঠি নিজের ফেসবুকে পোস্ট করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। সেই চিঠি নিয়ে বিভিন্ন জনমতের স্রোতে তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম।কিছু দিন আগে বলিউডের আরেক অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল দুই দুষ্কৃতকারী। সেই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে মুম্বাই অপরাধজগতের কুখ্যাত সংগঠন লরেন্স বিষ্ণোই গ্যাং।

এ হামলার কারণে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সেই ঘটনার জের টেনেই বলিউড অভিনেতা অক্ষয় কুমারের উদ্দেশে খোলাচিঠি লিখেছেন ধ্রুব রাঠি।প্রসঙ্গত বলিউডের বিজেপি–ঘনিষ্ঠ অভিনেতাদের মধ্যে অক্ষয় কুমারের স্থান প্রথম সারিতে। ২০১১ সালে দিল্লির মসনদে বসার পর যে কয়জনকে একান্ত সাক্ষাৎকার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তার মধ্যে অক্ষয় ছিলেন।

এই সব কারণ বিবেচনা করেই যে তাঁকে চিঠি লেখার সিদ্ধান্ত নিয়েছেন ইউটিউবার, তা বোঝাই যাচ্ছে।চিঠির শুরুতেই রাঠি লিখেছেন, ‘অক্ষয়, এই গুন্ডাদের যে অমিত শাহই নিরাপত্তা দিচ্ছেন, তা তুমি ভালো করেই জানো।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

একঝলক (২৫ অক্টোবর ২০২৬)

একঝলক (২৫ অক্টোবর ২০২৬)
ফুটে আছে ঝুমকোলতা ফুল। শাকতলা, কুমিল্লা, ২৫ অক্টোবর
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ফুটে আছে ঝুমকোলতা ফুল। শাকতলা, কুমিল্লা, ২৫ অক্টোবরসবুজ ঝোপে বসেছে বাহারি রঙের প্রজাপতি। মালগ্রাম, বগুড়া, ২৫ অক্টোবরপ্রবারণা পূর্ণিমা উপলক্ষে রাজবন বিহারে বৌদ্ধ ভিক্ষুদের শ্রদ্ধা জানাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শিশুরা। রাঙামাটি, ২৫ অক্টোবরমেঠো পথের পাশে ভেড়া চরাচ্ছেন তিনি। বড় পাথার, শাজাহানপুর, বগুড়া, ২৫ অক্টোবরজমিতে মই দেওয়ার পাশাপাশি ধনেপাতার বীজ ছিঁটানো হচ্ছে।

নয়াপুকুর, রংপুর, ২৫ অক্টোবরএক পা হারানো শালিকটির পাশে বসেছে আরেকটি শালিক। বাস্তুহারা বাইপাস লিংক সড়ক, খুলনা, ২৫ অক্টোবররাজবন বিহার প্রাঙ্গণে রঙিন বেলুন উড়িয়ে শিশুদের আকৃষ্ট করছেন বিক্রেতা। রাঙামাটি, ২৫ অক্টোবরমাছের ঘেরের পাড়ে ঢ্যাঁড়স চাষ করেছেন তিনি। দেয়ানা, খুলনা, ২৫ অক্টোবরঐতিহ্যবাহী ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়ে’ উৎসব উপলক্ষে ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছেন মারমা নারী-পুরুষ।

ক্যামলং, বান্দরবান, ২৫ অক্টোবরসড়কের পাশে দোলনায় দুলছে এক কিশোর।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন