advertisement

জামায়াতের জেলা নেতৃত্বে বছরের পর বছর একই মুখ

জামায়াতের জেলা নেতৃত্বে বছরের পর 
বছর একই মুখ
বাংলাদেশ জামায়াতে ইসলামী
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি জেলা শাখার আমির সৈয়দ মো. আবদুল মোমেন। ১৯৯৮ সাল থেকে টানা প্রায় ২৮ বছর ধরে তিনি জেলা জামায়াতের আমিরের পদে আছেন। সারা দেশে জেলা ও মহানগর মিলে জামায়াতের ৭৯টি সাংগঠনিক ইউনিট রয়েছে। এর মধ্যে ৪৩টি ইউনিটের খোঁজ নিয়েছে প্রথম আলো।

খাগড়াছড়ির মতো অনেক সাংগঠনিক ইউনিটে বছরের পর বছর শীর্ষ নেতা হিসেবে একই ব্যক্তি দায়িত্ব পালন করছেন।জামায়াত নেতা ও প্রথম আলোর জেলা প্রতিনিধিদের মাধ্যমে সংগ্রহ করা তথ্যে দেখা গেছে, একনাগাড়ে ১০ বছর বা এরও বেশি সময় ধরে আমির পদে কোনো পরিবর্তন নেই, এমন ইউনিটের সংখ্যা ১৯। ৫ থেকে ৯ বছর পর্যন্ত আমির পদে আছেন আরও ১১টি ইউনিটে। একটি জেলায় বিরতি দিয়ে ২২ বছর আমির পদ সামলাচ্ছেন এক নেতা।

১৪ অক্টোবর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর কার্যালয় চত্বরে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক স্খলনে প্রাতিষ্ঠানিক ও আইনগত শাস্তির দাবি হেফাজতে ইসলামের শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক স্খলনে প্রাতিষ্ঠানিক ও আইনগত শাস্তির দাবি হেফাজতে ইসলামের বর্তমান সংসদ পাঁচ বছর টিকবে কি না, সন্দেহ নাহিদ ইসলামের বর্তমান সংসদ পাঁচ বছর টিকবে কি না, সন্দেহ নাহিদ ইসলামের তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে নতুন ‘আইডিয়া’ সংবিধান সংশোধন কমিটিতে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে নতুন ‘আইডিয়া’ সংবিধান সংশোধন কমিটিতে শিল্পী আসিফের গাড়িতে গুলির ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি চায় এনসিপি শিল্পী আসিফের গাড়িতে গুলির ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি চায় এনসিপি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, শক্তিশালী হচ্ছে নিম্নচাপ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, শক্তিশালী হচ্ছে নিম্নচাপ
advertisement

সার্বিয়ায় নির্বাচনে কি দীর্ঘদিনের শাসক আলেকসান্দার ভুচিস তরুণদের বিক্ষোভে হারতে বসেছেন

সার্বিয়ায় নির্বাচনে কি দীর্ঘদিনের শাসক আলেকসান্দার ভুচিস তরুণদের বিক্ষোভে হারতে বসেছেন
সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে তরুণদের বিক্ষোভ
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইউরোপের দেশ সার্বিয়ায় আগামীকাল রোববার পার্লামেন্ট নির্বাচন। নির্বাচনের প্রাক্কালে তরুণদের আন্দোলনে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন দেশটির দীর্ঘদিনের শাসক আলেকসান্দার ভুসিচ। তাঁকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন চলমান বিক্ষোভের অন্যতম প্রধান মুখ হয়ে ওঠা ইলিজা সারদানোভিচ।

তিনি পেশায় মেডিক্যাল কলেজের শিক্ষক, হৃদ্‌রোগ বিশেষজ্ঞ।সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির (এসএনএস) প্রার্থী হিসেবে ২০১২ সালে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন আলেকসান্দার ভুসিচ। তার পর থেকে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হিসেবে তিনি সার্বিয়ার রাজনীতিতে আধিপত্য বিস্তার করে আছেন।আন্দোলনরত তরুণ-শিক্ষার্থীরা নির্বাচনে প্রার্থী হয়নি।

সার্বিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনুষদভিত্তিক শিক্ষার্থী সম্মেলন থেকে ২৫০ জনকে এ নির্বাচনে প্রার্থী করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পূজার ছুটি শেষে ফিরে দেখেন, বাসায় রাখা ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার নেই

পূজার ছুটি শেষে ফিরে দেখেন, বাসায় রাখা ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার নেই
নরসিংদী শহরের সেবাসংঘ এলাকার একটি সাততলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। শুক্রবার রাতে তোলা
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

একটি ডাইং কারখানা করার স্বপ্ন নিয়ে গ্রামের বাড়ির জমি বিক্রি করেছিলেন সুখন চৌধুরী (৫০)। ডাইং কেনার পাকা কথাও হয়ে গিয়েছিল। জমি বিক্রির ৫০ লাখ টাকা নরসিংদীর ভাড়া বাসার আলমারিতে রেখে দুর্গাপূজা উদ্‌যাপন করতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন তিনি। পূজা শেষে ফিরে এসে দেখেন, সবকিছু তছনছ করা হয়েছে।

আলমারি থেকে কারখানা করার ৫০ লাখ টাকা ও স্ত্রীর আট ভরি স্বর্ণালংকার চুরি হয়ে গেছে।নরসিংদী শহরের সেবাসংঘ এলাকার নরেশ চন্দ্র সাহার সাততলা বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এই চুরির ঘটনা ঘটেছে। পাঁচ বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে এই ফ্ল্যাটে বসবাস করছেন সুখন চৌধুরী। তিনি নরসিংদী সদর উপজেলার শেখেরচরের ইভা ডাইংয়ে কাজ করেন।

তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার গুহিয়ালা গ্রামে।এম আর আল মামুন, ওসি, নরসিংদী মডেল থানাফ্ল্যাটে চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আজকের বিনিময় হার

আজকের বিনিময় হার
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে।আজ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুসারে, ডলারের দাম বেড়েছে। বাজারে ডলারের গড় দাম ১২৩ টাকা ৭৩ পয়সা।বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত বিনিময় হার অনুযায়ী, মার্কিন ডলার, ইউরো, ব্রিটিশ পাউন্ড, চীনা ইউয়ান, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলারের দাম কমেছে।

তবে ভারতীয় রুপি ও জাপানি ইয়েনের বিনিময় হার অপরিবর্তিত রয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা–বাণিজ্যের খরচও ওঠানামা করে।দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি শেষে আজ রোববার মুদ্রাবাজার খুলেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন