বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরে তা অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের আজ রোববার দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে। ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হানতে পারে। আর এর প্রভাবে বাংলাদেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি হতে পারে।
দেশের উপকূলে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে।আবহাওয়া অধিদপ্তরের আজ দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় থাকা নিম্নচাপটি ঘনীভূত হয়ে আজ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরে এটি ধীরে ধীরে দিক পরিবর্তন করে পশ্চিম-উত্তর–পশ্চিম দিকে যেতে পারে।
এটি অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে আগামী বুধবার (২৮ অক্টোবর) নাগাদ ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান আজ প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড়টি অতি প্রবল হবে বলেই ধারণা করা হচ্ছে।
সূত্র: প্রথম আলো

সাইবার হামলার শঙ্কায় জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসি ল্যান্ডের অবস্থা এখন ভালো, জানিয়েছে পরি...
অটোরিকশা চুরির অভিযোগে আধা কিলোমিটার ধাওয়া করে পিটুনি, দুজনের মৃত্যু
সম্প্রীতির বার্তায় নোয়াখালীতে পূজার উপহার
তরুণকে গুলির পর এলাকাবাসীর ধাওয়া, মোটরসাইকেল রেখে পালাল দুর্বৃত্তরা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন