নোয়াখালীর বেগমগঞ্জে কামরুল হাসান (২৪) নামের এক তরুণকে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড় নেওয়াজপুর গ্রামের ওক্কাছ পাটোয়ারী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ কামরুল ওই গ্রামের মো. ইউছুফের ছেলে। তিনি পেশায় দরজি।পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আলাইয়াপুর ইউনিয়নে অপরাধমূলক কর্মকাণ্ডে দুটি গ্রুপ সক্রিয়।
ওই দুটি গ্রুপ ‘রুবেল গ্রুপ’ ও ‘হারুন গ্রুপ’ নামে পরিচিত। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। রুবেল গ্রুপের বেশ কয়েকজন সদস্য সম্প্রতি গ্রেপ্তার হয়ে কারাগারে যান। কয়েক দিন আগে তাঁরা জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফেরেন। গতকাল বিকেলে তাঁদের কয়েকজনসহ রুবেল গ্রুপের সদস্যরা মোটরসাইকেলে এসে কামরুলকে লক্ষ্য করে গুলি ছোড়েন।
গুলিবিদ্ধ কামরুল এলাকায় হারুন গ্রুপের অনুসারী হিসেবে পরিচিত।গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন।
সূত্র: প্রথম আলো

গ্রামের পথে হেমন্তের সকাল
০ ডিগ্রি সেলসিয়াসের নিচেও পানি তরল থাকে কীভাবে
গার্ড অব অনার নিয়ে উত্তেজনার পর গভীর রাতে সাঈদীর মামলার সাক্ষীর দাফন
বন্ধ রাখার পরও সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট
ঢাকা দক্ষিণের জন্য কাউকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়নি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন