advertisement

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে ৪৪ কোটি ৩০ লাখ ডলার অনুদান দিলেন ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে  ৪৪ কোটি ৩০ লাখ ডলার অনুদান দিলেন ইলন মাস্ক
ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও দল-সমর্থিত রাজনৈতিক সংগঠনগুলোর জন্য প্রায় ৪৪ কোটি ৩০ লাখ ডলার অনুদান দিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২৩ টাকা ধরলে এই অর্থের পরিমাণ প্রায় ৫ হাজার ৪৩৯ কোটি টাকা।

আগামী ৩ নভেম্বরের নির্বাচন সামনে রেখে তাঁর এই বিপুল অর্থ ব্যয় মার্কিন রাজনীতিতে অতি ধনীদের প্রভাব নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে।মার্কিন সংবাদমাধ্যম ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের প্রথম দুই সপ্তাহে ইলন মাস্ক তাঁর সমর্থিত রাজনৈতিক সংগঠন আমেরিকা পিএসিকে ৭ কোটি ৭০ লাখ ডলার অনুদান দিয়েছেন। ৬ থেকে ১৪ অক্টোবরের মধ্যে সরাসরি দেওয়া অর্থের পরিমাণ ৭ কোটি ৪৮ লাখ ডলার।

তাঁর মালিকানাধীন ইউনাইটেড স্টেটস অব আমেরিকা ইনকরপোরেশনের মাধ্যমে এসেছে আরও প্রায় ১৯ লাখ ৮০ হাজার ডলার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আজ আবার কমল সোনার দাম, চার দিনে ৭ হাজার ১৭৩ টাকা আজ আবার কমল সোনার দাম, চার দিনে ৭ হাজার ১৭৩ টাকা দোকানপাট খোলা রাখার সময়সীমা আগের নিয়মে ফিরল, বন্ধ রাত আটটায় দোকানপাট খোলা রাখার সময়সীমা আগের নিয়মে ফিরল, বন্ধ রাত আটটায় ধানমন্ডি, শাহবাগ, মতিঝিল, যাত্রাবাড়ী, লালবাগসহ বিভিন্ন এলাকার সড়ক মেরামতে ৭০০ কোটি টাকার প্রকল্প ধানমন্ডি, শাহবাগ, মতিঝিল, যাত্রাবাড়ী, লালবাগসহ বিভিন্ন এলাকার সড়ক মেরামতে ৭০০ কোটি ট... সৃজনশীল শিল্পকে অর্থনীতির চালিকা শক্তি করতে চায় সরকার: অর্থমন্ত্রী সৃজনশীল শিল্পকে অর্থনীতির চালিকা শক্তি করতে চায় সরকার: অর্থমন্ত্রী ব্যাংকের সাপ্তাহিক ছুটি এক দিন করার দাবি দোকান মালিক সমিতির ব্যাংকের সাপ্তাহিক ছুটি এক দিন করার দাবি দোকান মালিক সমিতির
advertisement

লাল কার্ডে চেলসির সেঞ্চুরি, প্রিমিয়ার লিগে অন্য ক্লাবগুলোর কত

লাল কার্ডে চেলসির সেঞ্চুরি, প্রিমিয়ার লিগে অন্য ক্লাবগুলোর কত
হাল সিটির বিপক্ষে লাল কার্ড দেখেন ফুলহামের সেজেগনন
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ম্যানচেস্টার সিটিতে ৪১, চেলসিতে ১৪১—শীর্ষস্তরে এরই মধ্যে ১৮২ ম্যাচ খেলে ফেলেছেন কোল পালমার। ইংল্যান্ডের ২৪ বছর বয়সী উইঙ্গার সিনিয়র ক্যারিয়ারে প্রথম লাল কার্ড দেখলেন গতকাল। স্টামফোর্ড ব্রিজে টটেনহামের বিপক্ষে চেলসির ২–০ গোলে হারের ম্যাচে তাঁকে দ্বিতীয় হলুদ কার্ডে মাঠ ছেড়ে যেতে হয় ৮০ মিনিটে।মজার বিষয় হচ্ছে, ক্লাব ফুটবলে পালমারের প্রথম লাল কার্ডের মধ্য দিয়ে প্রিমিয়ার লিগে লাল কার্ডের সেঞ্চুরি ক্লাবে প্রবেশ করেছে চেলসি।

ক্লাবের জন্য বিব্রতকর এই মাইলফলকে লন্ডনের ক্লাবটির আগে পৌঁছেছে এভারটন ও আর্সেনাল।ইংলিশ প্রিমিয়ার লিগের ওয়েবসাইট বলছে লাল কার্ডের সেঞ্চুরির পথে আছে কয়েকটি ক্লাব। এর মধ্যে ৯৬টি নিয়ে সবচেয়ে কাছাকাছি নিউক্যাসল ইউনাইটেড।ম্যানচেস্টারের দুই ক্লাব সিটি ও ইউনাইটেডের অবশ্য বেশ সময় লাগবে। সিটির খেলোয়াড়েরা ৭৮টি আর ইউনাইটেড ৭৭টি দেখেছেন এখন পর্যন্ত।এবারের প্রিমিয়ার লিগে ২৪ অক্টোবর পর্যন্ত মোট ১২ জন খেলোয়াড় লাল কার্ড দেখেছেন।

এর মধ্যে দুটি করে দেখেছেন ব্রেন্টফোর্ড ও সান্দারল্যান্ডের খেলোয়াড়েরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাইবার হামলার শঙ্কায় জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

সাইবার হামলার শঙ্কায় জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের লোগো
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সাইবার হামলার শঙ্কায় জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রয়েছে। কেউ ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না। ফলে ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে কোনো তথ্য জানা কিংবা অন্য কোনো সেবা নিতে পারছেন না গ্রাহকেরা। আজ দুপুর সাড়ে ১২টার দিকে ব্যাংক দুটির ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে দেখা গেছে, সেখানে একটি নোটিশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, রক্ষণাবেক্ষণের কার্যক্রম চলছে। শিগগিরই তা চালু হবে।

এ জন্য ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে ক্ষমা প্রার্থনা করছে। পরে একাধিকবার চেষ্টা করেও ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি।এ বিষয়ে জানতে জনতা ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ফয়েজ আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।কয়েক দিন ধরেই ব্যাংকসহ আর্থিক খাতে সাইবার হামলার আশঙ্কা করা হচ্ছে। এ জন্য বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট গত বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হয়।

তিন দিন পর আজ সকাল আটটা থেকে ওয়েবসাইটটি খুলে দেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসি ল্যান্ডের অবস্থা এখন ভালো, জানিয়েছে পরিবার

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসি ল্যান্ডের অবস্থা এখন ভালো, জানিয়েছে পরিবার
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ বলা সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেল সিলেট থেকে স্বজনেরা তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

এসি ল্যান্ডের শ্বশুর মহসিন মিয়া জানিয়েছেন, আরিফুরের শারীরিক অবস্থা এখন ভালো।শুক্রবার রাতে ফেসবুকে পোস্ট দেওয়ার পর এসি ল্যান্ড আরিফুর রহমানের বাসায় ছুটে যান পুলিশসহ তাঁর সহকর্মীরা। পরে তাঁকে সিলেটের হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে শনিবার বিকেলে পরিবারের সদস্যরা তাঁকে ঢাকায় নিয়ে যান।গত শুক্রবার রাত সোয়া ১০টার দিকে নিজের দাপ্তরিক ফেসবুক পেজ থেকে পরপর দুটি পোস্ট করেন এসি ল্যান্ড আরিফুর রহমান।

একটিতে ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ এবং অন্যটিতে ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ লেখা ছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন