ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী মারা গেছেন। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আজ রোববার সকালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।ভারতীয় চিত্রশিল্পের জগতে মাইলফলক তৈরি করেছিলেন যোগেন চৌধুরী। রাজনীতি ও সমাজের নানা অসংগতি নিয়ে তিনি ব্যঙ্গাত্মক ছবি আঁকতেন। ভারতীয় ও ইউরোপীয় শিল্প আন্দোলনের প্রভাবও রয়েছে তাঁর আঁকায়।
বিভিন্ন সময়ে একাধিক দুর্গাপূজার থিমের নকশা করেছিলেন তিনি।মুক্তিযুদ্ধের পুরো ৯ মাসই কলকাতা ও পশ্চিমবঙ্গের যেসব কবি, লেখক ও শিল্পী বাংলাদেশের সপক্ষে বহুমুখী কাজ করেছেন তাঁদের মধ্যে একজন যোগেন চৌধুরী। বিদেশি বন্ধুদের কণ্ঠে, গানে, কবিতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ যোগেন চৌধুরী ২০১৪ সালে তৃণমূলের প্রার্থী হিসেবে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। ২০২০ সাল পর্যন্ত সেই পদে ছিলেন তিনি।
দেশে–বিদেশে বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছিলেন শিল্পী।১৯৩৯ সালে বাংলাদেশের ফরিদপুরের দহরপাড়া গ্রামে জন্ম যোগেন চৌধুরীর।
সূত্র: প্রথম আলো

বিরোধী আন্দোলনে দিশাহারা অমিত শাহ গেলেন পুলিশ সদর দপ্তরে
প্যারিসের রাস্তায় দেখা গেল ক্যাপ্টেন আমেরিকা ও ব্ল্যাক প্যান্থারকে
ব্যাপক নিরাপত্তার মধ্যেও ফ্রান্সজুড়ে বিক্ষোভ, প্যারিস-মার্সেইয়ে সংঘর্ষ
সার্বিয়ায় নির্বাচনে কি দীর্ঘদিনের শাসক আলেকসান্দার ভুচিস তরুণদের বিক্ষোভে হারতে বসেছ...
কানাডায় বসবাসের প্রলোভন, শারীরিক-যৌন নির্যাতনের দায়ে ২ বাংলাদেশির কারাদণ্ড

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন