advertisement

চট্টগ্রাম থেকে উড়ে এল শিউলি, জন্মদিনে ‘ফারজানা’র চমক পরীমনির

চট্টগ্রাম থেকে উড়ে এল শিউলি, জন্মদিনে ‘ফারজানা’র চমক পরীমনির
পরীমনি
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চিত্রনায়িকা পরীমনির এবারের জন্মদিনের আয়োজন সাজানো হয় শিউলি ফুলে। এ জন্য চট্টগ্রাম থেকে উড়োজাহাজে করে ফুল পাঠিয়েছেন এক ব্যক্তি। তবে কে সেই ব্যক্তি, জানা যায়নি। এমন ভালোবাসায় মুগ্ধ পরীমনি। জন্মদিনের আয়োজনে নিজেও দিয়েছেন সারপ্রাইজ—ঘোষণা করেছেন তাঁর নতুন সিনেমা ‘ফারজানা’র। তারেক রহমান পরিচালিত সিনেমাটির শুটিং প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন অভিনেত্রী।গতকাল শনিবার ২৪ অক্টোবর ছিল পরীমনির জন্মদিন।

এদিন সন্ধ্যায় কাছের বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকার একটি রেস্টুরেন্টে জমকালো আয়োজন করেন পরীমনি। অনুষ্ঠানের সিঁড়ি সাজানো হয় শিউলি ফুল দিয়ে। শিউলি ফুলের নকশা করা শাড়ি পরে হাজির হন তিনি। সাজসজ্জা থেকে পোশাক—সবকিছুতেই ছিল শিউলির ছোঁয়া।পরীমনিপরীমনি বলেন, ‘শিউলি ফুলের কথা মাথায় রেখেই সব করেছি। ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলাম, কেউ আমাকে অনেকগুলো শিউলি ফুল এনে দাও। কিন্তু এটা আসলে সম্ভবও না।

এই ফুল চার-পাঁচ ঘণ্টাও ঠিক রাখা যায় না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রিপলি’স বিলিভ ইট অর নট! রিপলি’স বিলিভ ইট অর নট! অগ্রিম বুকিং ১০ কোটি, আসল বিক্রির অঙ্ক কত অগ্রিম বুকিং ১০ কোটি, আসল বিক্রির অঙ্ক কত ভাইরাল সংলাপের মুখোমুখি ফারুক আহমেদ ভাইরাল সংলাপের মুখোমুখি ফারুক আহমেদ চাঁদ দখল চাঁদ দখল আমি হলাম গ্লোবাল ডিগবাজি স্টার: জায়েদ খান আমি হলাম গ্লোবাল ডিগবাজি স্টার: জায়েদ খান
advertisement

রোববারই ইরানে হামলা, না হয় চমৎকার সমঝোতা: ট্রাম্প

রোববারই ইরানে হামলা, না হয় চমৎকার সমঝোতা: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইরানে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সম্ভাব্য হামলাটি রোববারই (আজ) হতে পারে। তাঁরা এমনটাই বিবেচনা করছেন। ট্রাম্প গতকাল শনিবার বলেন, ওয়াশিংটন চাইলে ‘আগামীকালই’ ইরানে হামলা চালাতে পারে অথবা তেহরানের সঙ্গে একটি ‘বড় ও চমৎকার’ সমঝোতায় পৌঁছাতে পারে।

ইরানে সম্ভাব্য হামলার বিষয়টি কতটা এগিয়েছে, জানতে চাইলে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা এটা করার কথা ভাবছি, হয়তো আগামীকালই।’ তিনি উল্টো সাংবাদিকদের প্রশ্ন করেন, ‘আপনারা কি সত্যিই মনে করেন, আমি এটা করতে যাচ্ছি কি না, তা আমি আপনাদের বলব?’‘ইরানে নরক নামিয়েছিলাম, আরও কঠোর হতে পারি’ তবে ইরান যদি চায় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে পারে, তবে দেশটি নতুন করে সামরিক পদক্ষেপ এড়াতে পারবে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

তিনি বলেন, ‘তারা সমঝোতায় পৌঁছাতে চায়, কিন্তু সমস্যা হলো, তারা কি সেই সমঝোতা মেনে চলবে?’ট্রাম্প আরও বলেন, তাঁর লক্ষ্য হলো, ইরানকে শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখা।এর আগে বি-২ বোমারু বিমান দিয়ে ইরানে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট, খরচের বোঝা কার

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট, খরচের বোঝা কার
মোটরসাইকেল
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

মোটরসাইকেলের সামনের অংশে নম্বর প্লেট লাগানো বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিআরটিএ। এ নির্দেশনা বাস্তবায়নে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সামনে-পেছনে নম্বরপ্লেট থাকলেই সব সময় ক্যামেরায় ধরা পড়বে—এমন নিশ্চয়তা নেই। ফলে বাড়তি একটি নম্বরপ্লেট যুক্ত করা একদিকে গ্রাহকের ওপর খরচ বাড়ানো হচ্ছে। অন্যদিকে এআই ক্যামেরা–সংক্রান্ত পর্যবেক্ষণ ও অন্যান্য কাজে সরকারি কেনাকাটা বাড়বে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বকেয়া ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, খুলনায় বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটের মৃত্যু

বকেয়া ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, খুলনায় বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটের মৃত্যু
ভাড়াটেকে হত্যার অভিযোগে আটক বাড়িওয়ালাকে থানায় নিয়ে যাচ্ছে পুলিশ। আজ রোববার সকালে সোনাডাঙ্গা থানার বসুপাড়া শতরূপার মোড়ের বকুল বাগান এলাকায়
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

খুলনায় বকেয়া ভাড়া চাওয়াকে কেন্দ্র করে কথা–কাটাকাটির জেরে বাড়িওয়ালার লাঠির আঘাতে রকিবুল ইসলাম (২৪) নামের এক ভাড়াটে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়িওয়ালা মজলিস খানকে (৭৬) আটক করেছে পুলিশ।গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে নগরের সোনাডাঙ্গা থানার বসুপাড়া শতরূপার মোড়ের বকুল বাগান এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত রকিবুল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে তিনি মারা যান।খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ূন কবির প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যায় বাড়িওয়ালা মজলিস খান ভাড়াটে রকিবুল ইসলামের কাছে দুই মাসের বকেয়া ভাড়া চাইতে যান। বাড়িওয়ালা কানে কিছুটা কম শোনেন। কথা–কাটাকাটির এক পর্যায়ে রকিবুল তাঁকে চড় মারেন। এরপর বাড়িওয়ালা পাশে থাকা একটি লাঠি দিয়ে রকিবুল ইসলামের মাথায় আঘাত করেন।

এতে রকিবুল গুরুতর আহত হন।মো. হুমায়ূন কবির আরও বলেন, আজ সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রকিবুল ইসলামের মৃত্যু হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন