advertisement

রিপলি’স বিলিভ ইট অর নট!

রিপলি’স বিলিভ ইট অর নট!
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

২০২৬ সালে যুক্তরাষ্ট্রের আরকানসাসের স্পাইডার-ম্যানের পোশাক পরা এক ব্যক্তি হুইলচেয়ারে থাকা একজনকে ষষ্ঠ স্ট্রিট পার হতে সাহায্য করেছিলেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রিপলি’স বিলিভ ইট অর নট! রিপলি’স বিলিভ ইট অর নট! ভাবুক সম্রাট ভাবুক সম্রাট চট্টগ্রাম থেকে উড়ে এল শিউলি, জন্মদিনে ‘ফারজানা’র চমক পরীমনির চট্টগ্রাম থেকে উড়ে এল শিউলি, জন্মদিনে ‘ফারজানা’র চমক পরীমনির অগ্রিম বুকিং ১০ কোটি, আসল বিক্রির অঙ্ক কত অগ্রিম বুকিং ১০ কোটি, আসল বিক্রির অঙ্ক কত ভাইরাল সংলাপের মুখোমুখি ফারুক আহমেদ ভাইরাল সংলাপের মুখোমুখি ফারুক আহমেদ
advertisement

ইয়েমেনে শান্তি ফেরানো যে কারণে কঠিন

ইয়েমেনে শান্তি ফেরানো যে কারণে কঠিন
ইয়েমেনের চলমান সংকটে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইয়েমেনের দীর্ঘদিনের সংঘাত নিয়ে আলোচনা হলে সাধারণত যুদ্ধবিরতি, সামরিক উত্তেজনা কমানো, মানবিক সহায়তা এবং প্রধান সশস্ত্র পক্ষগুলোর মধ্যে আলোচনা গুরুত্ব পায়। যুদ্ধ বন্ধের জন্য এসব উদ্যোগ জরুরি। কিন্তু বারবার শান্তি উদ্যোগ নেওয়ার পরও কেন স্থায়ী সমাধান আসছে না, তার পুরো ব্যাখ্যা এতে পাওয়া যায় না। ইয়েমেনের সংকট শুধু কেন্দ্রীয় সরকার কে নিয়ন্ত্রণ করবে, সেই বিরোধ নয়।

রাষ্ট্রের কাঠামো কেমন হবে, রাজনৈতিক ক্ষমতা কীভাবে বণ্টিত হবে এবং বিভিন্ন অঞ্চলের ভবিষ্যৎ মর্যাদা কী হবে, তা নিয়েও বিরোধ রয়েছে। এসব প্রশ্নের মধ্যে দক্ষিণ ইয়েমেনের রাজনৈতিক ভবিষ্যৎ অন্যতম গুরুত্বপূর্ণ। অথচ দীর্ঘদিন ধরে তা অমীমাংসিত রয়ে গেছে। এই প্রশ্ন এড়িয়ে শান্তিচুক্তি হলে সাময়িকভাবে সহিংসতা কমতে পারে। কিন্তু নতুন সংঘাতের কারণগুলো থেকেই যাবে।

তাই আঞ্চলিক সরকার ও আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের শুধু আলোচনার টেবিলে পক্ষগুলোকে ফিরিয়ে আনলেই চলবে না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সেন্ট মার্টিন ভ্রমণ শুরু হচ্ছে ১ নভেম্বর, দিনে যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক

সেন্ট মার্টিন ভ্রমণ শুরু হচ্ছে ১ নভেম্বর, দিনে যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক
সমুদ্রের গর্জন আছে, কিন্তু পর্যটক নেই বলে সেন্ট মার্টিন সৈকতে নেই কোলাহল
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আগামী ১ নভেম্বর থেকে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়াত শুরু হবে। চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। প্রতিদিন দ্বীপটিতে যেতে পারবেন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক। পর্যটকদের প্রত্যেককে ১০০ টাকা করে পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে। পরিবেশগতভাবে সংকটাপন্ন সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক যাতায়াত নিয়ে ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্ত মন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত হয়।

আজ রোববার মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা থেকে এ–সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও নৌপরিবহন অধিদপ্তর সেন্ট মার্টিনে নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না।

নুনিয়ারছড়া ঘাট থেকে অনুমোদিত পর্যটকবাহী জাহাজের চলাচল অব্যাহত থাকবে।পরিবেশ সংরক্ষণ ফি আদায়ের বিষয়ে পরিবেশ অধিদপ্তরকে ইসিএ ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬-এর বিধি ২৬ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

স্বামীর আলিঙ্গনে স্ত্রীর পাঁজরের হাড় ভাঙল, কারণ জানালেন চিকিৎসকেরা

স্বামীর আলিঙ্গনে স্ত্রীর পাঁজরের হাড় ভাঙল, কারণ জানালেন চিকিৎসকেরা
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চীনের জিয়াংসু প্রদেশে স্বামীর আলিঙ্গনের পর এক নারীর পাঁচটি পাঁজরের হাড় ভেঙে যায় এবং আরও একটি পাঁজরে চিড় ধরা পড়ে। চিকিৎসকেরা তাঁর অস্টিওপোরোসিস শনাক্ত করেন। কম সূর্যালোক, কঠোর ডায়েটসহ জীবনযাপনের কিছু অভ্যাসও হাড় দুর্বল হওয়ার ঝুঁকির সঙ্গে যুক্ত থাকতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। দেখুন ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন