সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়। সেই সূত্রে ধীরে ধীরে গড়ে তোলা হতো মিথ্যা প্রেমের সম্পর্ক। এরপর কৌশলে ডেকে নেওয়া হতো নির্ধারিত বাসা বা হোটেলকক্ষে। সেখানে অপেক্ষা করতেন চক্রের অন্য সদস্যরা। শুরু হতো ভয়ভীতি দেখানো, জিম্মি করা ও শারীরিক নির্যাতন।
এরপর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো প্রকাশের হুমকি দিয়ে আদায় করা হতো টাকা।এভাবে ‘হানিট্র্যাপ’ বা ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করে অর্থ আদায়ের অভিযোগে একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ওয়ারী। গতকাল শনিবার রাজধানীর তুরাগ থানার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ রোববার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবদুর রহমান (৩৮), প্রীতম বিশ্বাস ওরফে অনিক শেখ (৩০), অর্থজীৎ ভক্ত ওরফে সিদ্ধার্থ (২০), সাবরিন কবির প্রেমা ওরফে নেহা (২২) ও সাদিয়া ইয়াসমিন ওরফে মাহি (২১)।
সূত্র: প্রথম আলো

চুয়েটে শাটডাউন প্রত্যাহার করে ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা, দিলেন যে শর্ত
লাল-সবুজ জার্সির স্বপ্ন বুনে চলেছে ফুলকলি ত্রিপুরা
স্মার্টফোনের আঙুলের ছাপ কীভাবে কাজ করে
নিজেকে কি মেহজাবীনের জায়গায় ভাবেন তটিনী? কী বললেন এই অভিনেত্রী
৫১তম বিসিএসে ৫ হাজার পদে আবেদন ছাড়াল ৪১ হাজার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন