advertisement

স্মার্টফোনের আঙুলের ছাপ কীভাবে কাজ করে

স্মার্টফোনের আঙুলের ছাপ কীভাবে কাজ করে
আঙুলের ছাপ দিয়ে চালু করা যায় স্মার্টফোন
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

স্মার্টফোনের পর্দায় আঙুল ছোঁয়ালেই খুলে যায় ফোন। কয়েক মুহূর্তের মধ্যেই আঙুলের ছাপ মিলিয়ে ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করে আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মূলত মানুষের আঙুলের ছাপের স্বতন্ত্র বৈশিষ্ট্য চিহ্নিতের মাধ্যমে কাজ করে। প্রযুক্তির ভিন্নতার ওপর ভিত্তি করে স্মার্টফোনে ব্যবহৃত ফিঙ্গারপ্রিন্ট সেন্সরকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়।

এগুলো হলো—অপটিক্যাল, ক্যাপাসিটিভ ও আলট্রাসনিক।অপটিক্যাল সেন্সর: এটি আঙুলের ছাপ শনাক্তের পুরোনো ও পরিচিত প্রযুক্তি। সেন্সরের ভেতরে থাকা আলোকসংবেদনশীল চিপ (সিসিডি বা সিএমওএস) আলো ফেলে আঙুলের একটি ডিজিটাল ছবি তোলে। আঙুলের উঁচু রেখা ও নিচু খাঁজ থেকে আলো ভিন্নভাবে প্রতিফলিত হয়। সেই পার্থক্যের ভিত্তিতে তৈরি নকশা সংরক্ষিত তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হয়।

এই সেন্সর তুলনামূলক সস্তা এবং ডিসপ্লের নিচে সহজে বসানো যায়।টেকবার্তার সঙ্গে যোগাযোগ: techbarta@prothomalo.com ক্যাপাসিটিভ সেন্সর: আইফোনে বহুল ব্যবহৃত এই প্রযুক্তিতে সেন্সরের উপরিভাগে বিদ্যুৎ পরিবাহী ক্ষুদ্র সার্কিট থাকে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড বিয়ের কথা বলে তরুণীকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩ বিয়ের কথা বলে তরুণীকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩ ৮ লাখ টাকা বিনিয়োগ করে ৩ বছরে মুনাফা ২ লাখ টাকা ৮ লাখ টাকা বিনিয়োগ করে ৩ বছরে মুনাফা ২ লাখ টাকা ইরানে হামলা বন্ধ রাখার পেছনে ট্রাম্পের ‘ছক’ ইরানে হামলা বন্ধ রাখার পেছনে ট্রাম্পের ‘ছক’ কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী খুনের কারণ জানাল পুলিশ, মেয়ে বললেন ‘মাস্টারমাইন্ড’ রয়েছে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী খুনের কারণ জানাল পুলিশ, মেয়ে বললেন ‘মাস্টারমা...
advertisement

কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে-

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিয়ের কথা বলে তরুণীকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

বিয়ের কথা বলে তরুণীকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
ধর্ষণবিরোধী প্ল্যাকার্ড
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এক তরুণীকে (১৯) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর ঈদগাও মাঠে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ। এ ঘটনায় আজ রোববার দুপুরে ওই তরুণী বাদী হয়ে আটক তিনজনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা করেন।মামলায় গ্রেপ্তার তরুণেরা হলেন উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের বিল্লাল মিয়া (২২), হারুন মিয়া (২৭) ও রুবেল মিয়া (২৬)।

তাঁদের মধ্যে বিলাল মিয়া পেশায় ছোট লরির চালক, হারুন মিয়া লরির মালিক ও রুবেল মিয়া চালকের সহযোগী। এলাকার কয়েকজন বাসিন্দা, পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণীর বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়। তাঁর সঙ্গে বিল্লাল মিয়ার এক বছর ধরে প্রেম ছিল। গতকাল সকালে বিল্লাল ওই তরুণীকে ফোন করে বিয়ের কথা বলে ঈশ্বরগঞ্জ বাজারে আসতে বলেন। তরুণী পরিবারের কাউকে না জানিয়ে বাড়ি থেকে ১২ হাজার টাকা নিয়ে ঈশ্বরগঞ্জ বাজারে যান।

পরে বিল্লাল তাঁকে সিএনজিচালিত অটোরিকশায় করে কেন্দুয়ায় নিয়ে আসেন।এজাহারে আরও বলা হয়, কেন্দুয়ায় পৌঁছে বিল্লাল তরুণীকে তাঁর বড় ভাইয়ের একটি খালি বাসায় নিয়ে যান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৮ লাখ টাকা বিনিয়োগ করে ৩ বছরে মুনাফা ২ লাখ টাকা

৮ লাখ টাকা বিনিয়োগ করে ৩ বছরে মুনাফা ২ লাখ টাকা
দেশের প্রথম ব্যাংক হিসেবে এক হাজার কোটি টাকার ‘গ্রিন বন্ড’ ইস্যু করেছে ব্র্যাক ব্যাংক। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান, এএমডি ও হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, হেড অব স্ট্রাকচারাল ফাইন্যান্স তানভীর কামাল। আজ রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

দেশের প্রথম ব্যাংক হিসেবে এক হাজার কোটি টাকার ‘গ্রিন বন্ড’ ইস্যু করেছে ব্র্যাক ব্যাংক। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান, এএমডি ও হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, হেড অব স্ট্রাকচারাল ফাইন্যান্স তানভীর কামাল। আজ রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলেদেশের প্রথম ব্যাংক হিসেবে এক হাজার কোটি টাকার ‘গ্রিন বন্ড’ ইস্যু করেছে ব্র্যাক ব্যাংক।

এ বন্ডের অর্থ বিভিন্ন পরিবেশবান্ধব খাতে ঋণ হিসেবে দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের গ্রিন বন্ড নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন এই বন্ড চালু করেছে ব্র্যাক ব্যাংক। কোনো গ্রাহক ব্র্যাক ব্যাংকের গ্রিন বন্ড কিনলে প্রথমে ক্রয়মূল্য হবে ৮ লাখ ৪ হাজার ৯৬১ টাকা। তিন বছর মেয়াদপূর্তিতে মুনাফার পরিমাণ দাঁড়াবে ১ লাখ ৯৫ হাজার ৩৯ টাকা। আজ রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, হেড অব স্ট্রাকচারাল ফাইন্যান্স তানভীর কামালসহ ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন