দেশের প্রথম ব্যাংক হিসেবে এক হাজার কোটি টাকার ‘গ্রিন বন্ড’ ইস্যু করেছে ব্র্যাক ব্যাংক। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান, এএমডি ও হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, হেড অব স্ট্রাকচারাল ফাইন্যান্স তানভীর কামাল। আজ রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলেদেশের প্রথম ব্যাংক হিসেবে এক হাজার কোটি টাকার ‘গ্রিন বন্ড’ ইস্যু করেছে ব্র্যাক ব্যাংক।
এ বন্ডের অর্থ বিভিন্ন পরিবেশবান্ধব খাতে ঋণ হিসেবে দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের গ্রিন বন্ড নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন এই বন্ড চালু করেছে ব্র্যাক ব্যাংক। কোনো গ্রাহক ব্র্যাক ব্যাংকের গ্রিন বন্ড কিনলে প্রথমে ক্রয়মূল্য হবে ৮ লাখ ৪ হাজার ৯৬১ টাকা। তিন বছর মেয়াদপূর্তিতে মুনাফার পরিমাণ দাঁড়াবে ১ লাখ ৯৫ হাজার ৩৯ টাকা। আজ রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, হেড অব স্ট্রাকচারাল ফাইন্যান্স তানভীর কামালসহ ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সূত্র: প্রথম আলো

পিএইচপিতে ত্রুটি: বাংলাদেশের অর্ধশতাধিক ওয়েবসাইট-অ্যাপ নিরাপত্তা ঝুঁকিতে
শুধু একটা স্নাইপারের অভাব ছিল: প্রধানমন্ত্রীকে বহনকারী বাসের ছবিতে এ মন্তব্য করা যুব...
পিএইচপি ত্রুটি কী, বিশ্বের বহু ওয়েবসাইট একসঙ্গে বন্ধ হলো কেন
সন্ধ্যায় সচল হলো জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট
১ নভেম্বর খুলছে সেন্ট মার্টিন, লাগবে ফি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন