৫১তম বিসিএসে (বিশেষ) পাঁচ হাজার পদের বিপরীতে এখন পর্যন্ত ৪১ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন। আজ রোববার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই বিসিএসে আবেদন করার সুযোগ রয়েছে। তবে মোট কত প্রার্থী চূড়ান্তভাবে আবেদন করেছেন, তা জানার জন্য ২৮ অক্টোবর সন্ধ্যা ছয়টা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।পিএসসি সূত্রে জানা গেছে, আজ আবেদন করার সময় শেষ হলেও প্রার্থীদের ফি জমা দেওয়ার জন্য ২৮ অক্টোবর সন্ধ্যা ছয়টা পর্যন্ত সময় থাকছে। কারণ, নিয়ম অনুযায়ী ফি জমা না দিলে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ হয় না।
শেষ পর্যন্ত যত প্রার্থী নির্ধারিত ফি জমা দেবেন, প্রয়োজনীয় যাচাই–বাছাই শেষে কেবল তাঁরাই প্রিলিমিনারি ও চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।৫১তম বিশেষ বিসিএসের মাধ্যমে মোট পাঁচ হাজার চিকিৎসক ক্যাডার পদে নিয়োগ পাবেন।
সূত্র: প্রথম আলো

কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড
বিয়ের কথা বলে তরুণীকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
৮ লাখ টাকা বিনিয়োগ করে ৩ বছরে মুনাফা ২ লাখ টাকা
ইরানে হামলা বন্ধ রাখার পেছনে ট্রাম্পের ‘ছক’
কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী খুনের কারণ জানাল পুলিশ, মেয়ে বললেন ‘মাস্টারমা...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন