সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোরিকশাচালক কছিম উদ্দিন (৪৮) হত্যার রহস্য উদ্ঘাটন হয়েছে বলে দাবি করেছে পুলিশ। হত্যাকাণ্ডের দুই বছরের বেশি সময় পর নিহত কছিম উদ্দিনের ছোট ভাই আবদুল মালেকসহ (৪৫) দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।গত বৃহস্পতিবার উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী এলাকা থেকে আবদুল মালেককে গ্রেপ্তার করে পুলিশ।
পরদিন শুক্রবার একই এলাকা থেকে তাঁর সহযোগী কাকলী রানীকেও (৪০) গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার তাঁরা আদালতে জবানবন্দি দেন। আজ রোববার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান এ তথ্য জানান।২০২৪ সালের ১ জুলাই নিমগাছী এলাকায় কছিম উদ্দিনকে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেন। হত্যাকাণ্ডের পর অটোরিকশা ছিনতাইয়ের বিষয়টি সামনে আসে।
তবে পুলিশের তদন্তে উঠে আসে, প্রকৃতপক্ষে এটি ছিনতাইয়ের ঘটনা ছিল না।
সূত্র: প্রথম আলো

চুয়েটে শাটডাউন প্রত্যাহার করে ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা, দিলেন যে শর্ত
লাল-সবুজ জার্সির স্বপ্ন বুনে চলেছে ফুলকলি ত্রিপুরা
স্মার্টফোনের আঙুলের ছাপ কীভাবে কাজ করে
নিজেকে কি মেহজাবীনের জায়গায় ভাবেন তটিনী? কী বললেন এই অভিনেত্রী
৫১তম বিসিএসে ৫ হাজার পদে আবেদন ছাড়াল ৪১ হাজার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন