গুগলে ‘Most Entertaining Hero in Bangladesh’ লিখে সার্চ দিলেই একটি নাম আসে—জায়েদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে মাস্টার্স করে যিনি নিজেই এখন একটা ইতিহাস! সাক্ষাৎকার নিয়েছেন কবির বকুলআপনাকে তো ধরাই যায় না। অনেকবার কল করার পর পেলাম। কেমন কাটছে দূর পরবাসে?থ্যাংক ইউ সো মাচ। আমি গতকালই (১৭ অক্টোবর) কানাডা থেকে ফিরেছি। সকালে গিয়েছিলাম জিমে। শরীরটা ঠিক রাখতে হবে না? তাই কলটা ধরতে পারিনি। বলেন, কী জানতে চান।
তবে একটা রিকোয়েস্ট—শার্টের বোতাম কিন্তু আর খুলতে পারব না। অলরেডি আমার সিক্স প্যাকের বাতাসে রুমের এসি অনেক ঠান্ডা হয়ে গেছে!সিক্স প্যাকের রহস্যে পরে আসছি। আগে বলুন আপনার আন্তর্জাতিক পলিটিকস নিয়ে। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে আপনার ইদানীং খুব ওঠাবসা দেখা যাচ্ছে। আমেরিকার রাজনীতিতে যোগ দিচ্ছেন নাকি?আরে না! মামদানি আসলে ‘ইমিগ্র্যান্ট ডায়েরিজ’ সিরিজে আমার কাজ দেখার পর থেকেই আমার ফ্যান।
তিনি আমাকে সামনাসামনি দেখেই বললেন—‘আপনি তো ঢাবির ছাত্র, পলিটিকস আপনার রক্তে!
সূত্র: প্রথম আলো

ভাইরাল সংলাপের মুখোমুখি ফারুক আহমেদ
চাঁদ দখল
আড়াই কোটি বিনিয়োগে আয় ১১০ কোটি! পরিচালকের সাক্ষাৎ পেতে মরিয়া প্রযোজকেরা
লাল শাড়িতে আইশা, গরমে নাজেহাল ফারিয়া
পরীমনির জন্মদিনে শিউলি-সন্ধ্যা, দেখুন ৯টি ছবি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন