advertisement

কানাডায় বসবাসের প্রলোভন, শারীরিক-যৌন নির্যাতনের দায়ে ২ বাংলাদেশির কারাদণ্ড

কানাডায় বসবাসের প্রলোভন, শারীরিক-যৌন নির্যাতনের দায়ে ২ বাংলাদেশির কারাদণ্ড
সাজাপ্রাপ্ত সোহেল হায়দার (বাঁয়ে) ও মোহাম্মদ মাসুম বর্তমানে কারাগারে রয়েছেন
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কানাডায় ওয়ার্ক পারমিট (কাজের অনুমতিপত্র) ও স্থায়ী বসবাসের প্রলোভন দেখিয়ে এক বাংলাদেশি নারীকে অর্থনৈতিক শোষণ এবং শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগে দুই বাংলাদেশি বংশোদ্ভূত কানাডা প্রবাসীকে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি হলেন মোহাম্মদ (এম ডি) মাসুম (৪৫) ও সোহেল হায়দার (৫৬)।গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) কানাডার স্যাসকাচোয়ান প্রদেশের স্যাসকাটুন প্রাদেশিক আদালতের বিচারক মিগুয়েল মার্টিনেজ এ মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন।রায়ে মানব পাচার এবং তিনটি পৃথক যৌন নির্যাতনের (ধর্ষণ) অভিযোগে প্রধান অভিযুক্ত মোহাম্মদ মাসুমকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অপর অভিযুক্ত সোহেল হায়দারকে মানব পাচারের অপরাধে কানাডার আইনের সর্বনিম্ন ৪ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী মারা গেছেন ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী মারা গেছেন সার্বিয়ায় নির্বাচনে কি দীর্ঘদিনের শাসক আলেকসান্দার ভুচিস তরুণদের বিক্ষোভে হারতে বসেছেন সার্বিয়ায় নির্বাচনে কি দীর্ঘদিনের শাসক আলেকসান্দার ভুচিস তরুণদের বিক্ষোভে হারতে বসেছ... ধ্রুব রাঠি, দিপকের চিঠি বলিউড তারকা অক্ষয় কুমারকে: তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম ধ্রুব রাঠি, দিপকের চিঠি বলিউড তারকা অক্ষয় কুমারকে: তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম ব্রাজিল, সার্বিয়া ও বুলগেরিয়ায় আজ ভোট ব্রাজিল, সার্বিয়া ও বুলগেরিয়ায় আজ ভোট নেতানিয়াহুর কপালে কী আছে নেতানিয়াহুর কপালে কী আছে
advertisement

লাল কার্ডে চেলসির সেঞ্চুরি, প্রিমিয়ার লিগে অন্য ক্লাবগুলোর কত

লাল কার্ডে চেলসির সেঞ্চুরি, প্রিমিয়ার লিগে অন্য ক্লাবগুলোর কত
হাল সিটির বিপক্ষে লাল কার্ড দেখেন ফুলহামের সেজেগনন
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ম্যানচেস্টার সিটিতে ৪১, চেলসিতে ১৪১—শীর্ষস্তরে এরই মধ্যে ১৮২ ম্যাচ খেলে ফেলেছেন কোল পালমার। ইংল্যান্ডের ২৪ বছর বয়সী উইঙ্গার সিনিয়র ক্যারিয়ারে প্রথম লাল কার্ড দেখলেন গতকাল। স্টামফোর্ড ব্রিজে টটেনহামের বিপক্ষে চেলসির ২–০ গোলে হারের ম্যাচে তাঁকে দ্বিতীয় হলুদ কার্ডে মাঠ ছেড়ে যেতে হয় ৮০ মিনিটে।মজার বিষয় হচ্ছে, ক্লাব ফুটবলে পালমারের প্রথম লাল কার্ডের মধ্য দিয়ে প্রিমিয়ার লিগে লাল কার্ডের সেঞ্চুরি ক্লাবে প্রবেশ করেছে চেলসি।

ক্লাবের জন্য বিব্রতকর এই মাইলফলকে লন্ডনের ক্লাবটির আগে পৌঁছেছে এভারটন ও আর্সেনাল।ইংলিশ প্রিমিয়ার লিগের ওয়েবসাইট বলছে লাল কার্ডের সেঞ্চুরির পথে আছে কয়েকটি ক্লাব। এর মধ্যে ৯৬টি নিয়ে সবচেয়ে কাছাকাছি নিউক্যাসল ইউনাইটেড।ম্যানচেস্টারের দুই ক্লাব সিটি ও ইউনাইটেডের অবশ্য বেশ সময় লাগবে। সিটির খেলোয়াড়েরা ৭৮টি আর ইউনাইটেড ৭৭টি দেখেছেন এখন পর্যন্ত।এবারের প্রিমিয়ার লিগে ২৪ অক্টোবর পর্যন্ত মোট ১২ জন খেলোয়াড় লাল কার্ড দেখেছেন।

এর মধ্যে দুটি করে দেখেছেন ব্রেন্টফোর্ড ও সান্দারল্যান্ডের খেলোয়াড়েরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাইবার হামলার শঙ্কায় জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

সাইবার হামলার শঙ্কায় জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের লোগো
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সাইবার হামলার শঙ্কায় জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রয়েছে। কেউ ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না। ফলে ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে কোনো তথ্য জানা কিংবা অন্য কোনো সেবা নিতে পারছেন না গ্রাহকেরা। আজ দুপুর সাড়ে ১২টার দিকে ব্যাংক দুটির ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে দেখা গেছে, সেখানে একটি নোটিশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, রক্ষণাবেক্ষণের কার্যক্রম চলছে। শিগগিরই তা চালু হবে।

এ জন্য ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে ক্ষমা প্রার্থনা করছে। পরে একাধিকবার চেষ্টা করেও ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি।এ বিষয়ে জানতে জনতা ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ফয়েজ আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।কয়েক দিন ধরেই ব্যাংকসহ আর্থিক খাতে সাইবার হামলার আশঙ্কা করা হচ্ছে। এ জন্য বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট গত বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হয়।

তিন দিন পর আজ সকাল আটটা থেকে ওয়েবসাইটটি খুলে দেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসি ল্যান্ডের অবস্থা এখন ভালো, জানিয়েছে পরিবার

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসি ল্যান্ডের অবস্থা এখন ভালো, জানিয়েছে পরিবার
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ বলা সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেল সিলেট থেকে স্বজনেরা তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

এসি ল্যান্ডের শ্বশুর মহসিন মিয়া জানিয়েছেন, আরিফুরের শারীরিক অবস্থা এখন ভালো।শুক্রবার রাতে ফেসবুকে পোস্ট দেওয়ার পর এসি ল্যান্ড আরিফুর রহমানের বাসায় ছুটে যান পুলিশসহ তাঁর সহকর্মীরা। পরে তাঁকে সিলেটের হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে শনিবার বিকেলে পরিবারের সদস্যরা তাঁকে ঢাকায় নিয়ে যান।গত শুক্রবার রাত সোয়া ১০টার দিকে নিজের দাপ্তরিক ফেসবুক পেজ থেকে পরপর দুটি পোস্ট করেন এসি ল্যান্ড আরিফুর রহমান।

একটিতে ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ এবং অন্যটিতে ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ লেখা ছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন